ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন একটু : অর্থমন্ত্রী ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে আগুন কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী ‘গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার’ প্রশ্নফাঁস রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: মাহদী আমিন

মুশফিক-রুবেলের উন্নতি, সাকিব-মোস্তাফিজের অবনতি

আকাশ স্পোর্টস ডেস্ক:

কলম্বোতে গতকাল শেষ হওয়া নিদাহাস ট্রফিতে রানার আপ হয়েছে বাংলাদেশ। সিরিজ শেষে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে দশম অবস্থানে আছে বাংলাদেশ। এই সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। সিরিজে দুইটি হাফ সেঞ্চুরি সহ ১৯৯ রান করেন তিনি। মুশফিকুর রহিম এই সিরিজের দ্বিতীয় সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান। সিরিজ শেষে আইসিসি খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে তার উন্নতি হয়েছে। টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের তালিকায় ১৪ ধাপ উন্নতি করে ৪৭তম অবস্থানে উঠে এসেছেন মুশফিকুর রহিম।

বোলারদের মধ্যে লম্বা লাফ দিয়েছেন রুবেল হোসেন। পাঁচ ম্যাচে সাত উইকেট নেয়ার পর ৪০ ধাপ উন্নতি করে টি-টোয়েন্টিতে বোলারদের তালিকায় তিনি আছেন ৪২তম অবস্থানে। এক ধাপ অবনতি হয়েছে মোস্তাফিজুর রহমানের। তিনি এখন আছেন অষ্টম অবস্থানে।

টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয় অবস্থানে নেমে গেছেন সাকিব আল হাসান। এই তালিকায় সেরা অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় অবস্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

ব্যাটসম্যানদের তালিকায় সাব্বির রহমান আছেন ১৮তম অবস্থানে। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তিনিই সবার উপরে রয়েছেন। ৩১তম অবস্থানে আছেন সৌম্য সরকার। ৪০তম অবস্থানে আছেন তামিম ইকবাল। ৪২তম অবস্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৫তম অবস্থানে আছেন সাকিব আল হাসান।

ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল ১২ ধাপ উন্নতি করে টি-টোয়েন্টিতে বোলারদের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন। ১৫১ ধাপ উন্নতি করে ৩১তম অবস্থানে আছেন আরেক ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর।

Tag :
আপলোডকারীর তথ্য

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

মুশফিক-রুবেলের উন্নতি, সাকিব-মোস্তাফিজের অবনতি

আপডেট সময় ০৯:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮