ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রুবেলের দ্বিতীয় শিকার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দ্বিতীয় উইকেট শিকার করলেন রুবেল হোসেন। ইনিংসের দশম ওভারে সাব্বির রহমানের হাতে ক্যাচ হলে লোকেশ রাহুল। ১৪ বল খেলে ২৪ রান করলেন তিনি। নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচে এখন বাংলাদেশের দেয়া ১৬৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের দলীয় সংগ্রহ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান।

ভারত ব্যাটিংয়ে নেমে দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারায়। ইনিংসের তৃতীয় ওভারে সাকিব আল হাসানের বলে আরিফুল হকের হাতে ক্যাচ হন শিখর ধাওয়ান। সাত বল খেলে দশ রান করেন তিনি। দলীয় ৩২ রানেই দ্বিতীয় উইকেট হারায় তারা। ইনিংসের চতুর্থ ওভারে রুবেল হোসেনের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন সুরেশ রায়না। তিন বল খেলে শূন্য রান করেন তিনি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান হাফ সেঞ্চুরি করেন। ৫০ বল খেলে ৭৭ রান করেন তিনি। এই রান করার পথে সাতটি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার চতুর্থ হাফ সেঞ্চুরি।

এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ১৬ বল খেলে ২১ রান করেন। সাত বল খেলে ১৯ রান করে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ। ভারতীয় বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল চার ওভার বল করে ১৬ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া ওয়াশিংটন সুন্দর ১টি ও জয়দেব উনাদকাত ২টি করে উইকেট নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রুবেলের দ্বিতীয় শিকার

আপডেট সময় ১০:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮