ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

মার্কিন উপকূলে রুশ সাবমেরিনের মহড়া, টেরই পায়নি যুক্তরাষ্ট্র

অাকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রের উপকূলে মার্কিন সামরিকঘাঁটির কাছে মহড়া চালিয়েছে রাশিয়ার এক ডিভিশন সাবমেরিন।

তবে যুক্তরাষ্ট্র এসব রুশ সাবমেরিনের উপস্থিতির বিষয়টি টের পায়নি বলে দাবি করেছেন রাশিয়ার একজন সামরিক কমান্ডার।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত একটি টিভি চ্যানেলকে রাশিয়ার কমান্ডার সের্গেই স্টারশিনভ বলেন, সাবমেরিন ডিভিশনের মিশন সফলভাবে শেষ হয়েছে। এসব সাবমেরিন নির্ধারিত স্থানগুলোতে তাদের পেশিশক্তি প্রদর্শন করে এবং কোনো রকমের বাধা ছাড়াই সেগুলো ঘাঁটিতে ফিরে আসে। রুশ সাবমেরিনগুলো কবে এবং ঠিক কোন জায়গায় মহড়া চালিয়েছে তা পরিষ্কার করে বলা হয়নি। তবে টিভি চ্যানেলটি জানিয়েছে, একেবারে মার্কিন উপকূলের কাছে মহড়া চালানো হয়েছে।

মহড়ায় কতটি সাবমেরিন অংশ নিয়েছে তা নির্দিষ্ট করে উল্লেখ না করলেও রুশ এ কমান্ডার জানান, রাশিয়ার উত্তরাঞ্চলীয় সাবমেরিন বহর যোগ দিয়েছে।

সাবমেরিনগুলো মার্কিন রাডার ফাঁকি দিতে সক্ষম হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্টারশিনভ বলেন, হ্যাঁ, সাবমেরিনগুলো তা করতে সক্ষম হয়েছে এবং সব রকমের শণাক্তকরণ এড়িয়ে যাওয়া-আসা করাই ছিল মস্কোর মূল লক্ষ্য।

তিনি বলেন, রুশ সাবমেরিনগুলো মার্কিন উপকূলের একেবারে কাছে গেলেও যুক্তরাষ্ট্রের সমুদ্রসীমা লঙ্ঘন করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন উপকূলে রুশ সাবমেরিনের মহড়া, টেরই পায়নি যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৪:৪২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮