ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের গোলাপগঞ্জে ক্লাববাজার এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে নিহত হয়েছেন।

গোলাপগঞ্জ থানার ইন্সপেক্টর মীর মো. আ. নাসের বলেন, শনিবার দিবাগত রাত দুইটার দিকে একটি গ্যাস রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুন নেভানোর পর সেখান থেকে শিশুসহ পাঁচজনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

থানার ডিউটি অফিসার ফজজুল করিম জানান, থানায় আনা লাশগুলোর মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে ১৬ বছরের এক কিশোরের পরিচয় পাওয়া যায়নি।

উদ্ধার করা লাশগুলো হলো- মুস্কন্দর আলীর স্ত্রী সেবু বেগম (২২), ফজলু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৩০) ও তাদের দুই বছরের ছেলে তাহমিন এবং ১৬ বছরের কিশোর সেবুলের।

এছাড়া, গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করে সিলেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিলেটে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫

আপডেট সময় ০১:৫৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮