ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাইগারদের জয়ে মাশরাফির ব্যতিক্রমী উচ্ছ্বাস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

শুক্রবার প্রেমাদাসায় চরম উত্তেজনার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে এক অসাধারণ জয় উপহার দেন দলের অভিজ্ঞ সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ। তার ব্যাটে চড়ে শেষ ওভারে ১ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। এমন জয়ে বেশ উচ্ছাসিত টাইগার ভক্তরা। তবে এমন স্মরণীয় জয়ে ব্যতিক্রমী উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাশরাফি বিন মর্তুজা।

তামিম-রিয়াদদের এমন দুর্দান্ত জয়ে নিদহাস ট্রফির ফাইনালে উঠে বাংলাদেশ। জয়ের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ভরে যায় টাইগার ভক্তদের আনন্দে। তার থেকে বাদ গেলেন না নড়াইল এক্সপ্রেসও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটু ভিন্ন আঙ্গিকে চার শব্দের একটি স্ট্যাটাসে মাশরাফি লিখেন,‘লিখেন- ‘অভিজ্ঞতা বাজারের জিনিস না’।মাশরাফির এমন উদযাপনের পিছনে আনন্দের সাথে হয়তো ছিলো কিছুটা ক্ষোভও। কারণ নিদাহাস ট্রফিতে এখন পর্যন্ত বাংলাদেশের জয়গুলো উপহার দিয়েছেন দলের অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটাররাই। কিন্তু এই অভিজ্ঞ ক্রিকেটারদের সাথেই নানা কারণে অনেকসময় অবিচার করেছে বোর্ড বা টিম ম্যানেজমেন্ট। তাছাড়া গত বছর এই শ্রীলঙ্কার মাটিতেই দল থেকে বাদ দেয়া হয়েছিলো মাহমুদউল্লাহকে। যার কারণেই হয়তো জয়ের উচ্ছ্বাসটা এভাবে প্রকাশ করেন টাইগার কাপ্তান মাশরাফি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টাইগারদের জয়ে মাশরাফির ব্যতিক্রমী উচ্ছ্বাস

আপডেট সময় ০৯:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮