ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নতুন ধারার চেয়ারম্যান মমিন মেহেদী নিখোঁজ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজনৈতিক দল নতুন ধারার চেয়ারম্যান মমিন মেহেদীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তার স্ত্রী শান্তা ফারজানা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর সেগুনবাগিচা এলাকা থেকে মেহেদী নিখোঁজ হন বলে জানান তিনি।

এ ঘটনায় শুক্রবার রাতে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মেহেদীর স্ত্রী শান্তা ফারজানা।

তিনি জানান, মমিন মেহেদীর রাজনৈতিক দল নতুন ধারা কার্যালয় ৩৩ তোপখানা রোডের মেহেরবা প্লাজায়। বৃহস্পতিবার দুপুরে কার্যালয়ের নিচে কয়েকজন নারী মেহেদীর উপর হামলা চালায়। এসময় তারা মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ওই ঘটনার পরপরই শাহবাগ থানায় একটি জিডি করেন মেহেদী।

ফারজানা শান্তা আরো বলেন, দুপুরের ওই ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে আমরা দুজনে একসঙ্গে দলীয় কার্যালয় থেকে রিকশাযোগে সেগুনবাগিচা এলাকার কাঁচাবাজারের সামনে আসি। এরপর মেহেদী আমাকে আমাদের ইডেন অ্যাপার্টমেন্টের সামনে রিকশা থেকে নামিয়ে দিয়ে বলে- ‘তুমি বাসায় গিয়ে ভাত বাড়ো, আমি ততক্ষণে অফিস থেকে আসছি’। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে সঙ্গে মোবাইল ফোনে শান্তা ফারজানা বলেন, ‘আমরা শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ১০০০) করেছি। থানার ওসি বলেছেন- আমরা তদন্ত করে দেখবে আসলে কী ঘটেছে।’

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার রেজা বলেন, মমিন মেহেদীর সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) দুপুরে দু’জন নারীর ঝামেলা হয়েছিল, ওই ঘটনায় থানায় একটি জিডিও করা হয়েছিল।

তিনি জানান, তারপর রাত সাড়ে ১১টা থেকে মমিন মেহেদী নাকি নিখোঁজ। ওই ঘটনায় নতুন আরেকটি জিডি হয়েছে। মেহেদীকে খুঁজে বের করার চেষ্টা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

নতুন ধারার চেয়ারম্যান মমিন মেহেদী নিখোঁজ

আপডেট সময় ১০:৫৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮