ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

সুচির বিচার চেয়ে অস্ট্রেলিয়ার আইনজীবীদের আবেদন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিচার দাবি করেছেন অস্ট্রেলিয়ার একদল আইনজীবী। তার বিচার দাবিতে শুক্রবার ‘প্রাইভেট প্রসিকিউশন এপ্লিকেশন’ দাখিল করেছেন তারা।

এতে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতনের জন্য সরাসরি তাকে দায়ী করে তার জবাবদিহিতা বা বিচার দাবি করা হয়েছে। অনলাইন দ্য গার্ডিয়ানকে উদ্ধৃত করে এ খবর প্রকাশ করেছে হাফিংটন পোস্ট। এতে বলা হয়েছে, মেলবোর্নে ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন জমা দিয়েছেন ওই আইনজীবীরা। ওই মামলায় বলা হয়েছে, রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা রক্ষাকারীরা অতিমাত্রায় ও পর্যায়ক্রমিক অপরাধ চালিয়েছে।

কিন্তু দায়িত্বশীলের পদে এবং ক্ষমতায় থেকে তা ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন সুচি। এর মধ্য দিয়ে তিনি মিয়ানমারের নিরাপত্তা রক্ষাকারীদের নৃশংসতা চালানোর অনুমতি দিয়েছেন। ফলে নিরাপত্তা রক্ষাকারীরা রোহিঙ্গাদেরকে তাদের বাড়িঘর থেকে উৎখাত ও দেশান্তরী হতে বাধ্য করেছে।

এই আবেদনকে সামনে এগিয়ে নিতে হলে, অর্থাৎ সুচির বিচার দাবির প্রক্রিয়ায় অগ্রসর হতে হলে অস্ট্রেলিয়ার এটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পর্টারের সম্মতি প্রয়োজন হবে। গার্ডিয়ান লিখেছে, এতে ক্রিশ্চিয়ান পর্টার সম্মতি না দেয়ার সম্ভাবনাই বেশি। এ সপ্তাহান্তে আসিয়ানের বিশেষ সম্মেলনে অস্ট্রেলিয়ার সিডনিতে যাওয়ার কথা রয়েছে সুচির। তাকে এ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী ভবন নির্মাণে সাত মাসের বিলম্ব

সুচির বিচার চেয়ে অস্ট্রেলিয়ার আইনজীবীদের আবেদন

আপডেট সময় ০৪:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮