ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

শেখ হাসিনার নেতৃত্বেই আগামী সংসদ নির্বাচন: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

এলাকার উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বেই আগামী সংসদ নির্বাচন হবে। বৃহস্পতিবার বিকালে বগুড়ার শিবগঞ্জের আমতলী মডেল স্কুলে শিক্ষা মেলা উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়েছেন।

আমতলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মীর লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি চিফ হুইপ আসম ফিরোজ, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভ‚ঞা, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আলিমুন রাজিব, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ফকির, আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন, বিএমএর সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, সাধারণ সম্পাদক রেজাউল আলম জুয়েল, বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু প্রমুখ বক্তৃতা করেন।

প্রধান অতিথি মোহাম্মদ নাসিম আরও বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অচিরেই শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে একটি উন্নত মানের অ্যাম্বুলেন্স, আলট্রাসোনগ্রাফি মেশিন, এক্সরে মেশিন দেয়া হবে।

অনুষ্ঠান শেষে তিনি বিদ্যালয় চত্বরে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, শিক্ষাবিষয়ক উপকরণ বিতরণ, ভাষা আন্দোলন ও মুক্তি সংগ্রামের দুর্লভ চিত্র পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

শেখ হাসিনার নেতৃত্বেই আগামী সংসদ নির্বাচন: নাসিম

আপডেট সময় ১১:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮