ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কুমিল্লার মামলার ওকালতনামায় খালেদা জিয়ার স্বাক্ষর

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়িতে পেট্রলবোমা মেরে ৮ জন হত্যা মামলায় জামিন নিতে ওকালতনামায় স্বাক্ষর করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার সন্ধ্যার পর কারাবন্দি খালেদা জিয়া ওই ওকালতনামায় স্বাক্ষর করেন। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া দৈনিক আকাশকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কুমিল্লার মামলার ওকালতনামায় স্বাক্ষর নেয়ার জন্যই কারাগারে গিয়েছিলাম। ম্যাডাম (খালেদা জিয়া) ওকালতনামায় স্বাক্ষর করেছেন। কুমিল্লার আইনজীবীরাই ওই মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি করবেন। তবে তাদের সার্বিক সহায়তা আমরা করব।

এ মামলায় আগামী ২৮ মার্চ খালেদা জিয়াকে কুমিল্লার ৫ নম্বর আমলী আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি রয়েছে। এ মামলায় জামিন না নিলে খালেদা জিয়ার কারামুক্তির সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। চলতি মাসের ১২ মার্চ খালেদা জিয়াকে কুমিল্লার আদালতে গ্রেফতারের বিষয়ে আবেদন করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এরই পরিপ্রেক্ষিতে কুমিল্লার আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় আসামাত্র দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে সাতজন ও হাসপাতালে নেয়ার দুদিন পর আরও একজনসহ মোট আটজন মারা যান ও ২৭ জন আহত হন। এ ঘটনায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে দধির ৩০২/৩৪ ধারায় মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৬ মার্চ কুমিল্লার আদালতে ওই মামলার চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে খালেদা জিয়াসহ ৭৮ জনকে আসামি করা হয়। চার্জশিট আমলে গ্রহণের সময় আদালতে খালেদ জিয়া অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার মামলার ওকালতনামায় খালেদা জিয়ার স্বাক্ষর

আপডেট সময় ১১:১৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮