ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কপিল শর্মা শোর অভিনেত্রীকে ট্যাক্সিক্যাবে শ্লীলতাহানির চেষ্টা

আকাশ বিনোদন ডেস্ক:

ভারতের জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’ পিসি চরিত্রের অভিনেত্রী উপাসনা সিংকে শ্লীলতাহানির চেষ্টা করেছেন এক ট্যাক্সিচালক। তবে পুলিশের সহায়তায় রক্ষা পান তিনি।

উপাসনা জানান, চণ্ডীগড়ের জিরাকপুরে তিনি একটি ছবির শুটিং করছিলেন। শেষ দিন শুটিংয়ের পর ট্যাক্সি নিয়ে হোটেলে ফিরছিলেন।

কিন্তু হোটেলের পরিবর্তে তাকে নির্জন এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করে ট্যাক্সিচালক। পরিস্থিতি বুঝতে পেরে, মোবাইল ফোনে পুলিশে খবর দেন। এর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বলে জানান অভিনেত্রী।

উপাসনা জানান, অন্যদিন শুটিংয়ের পর ৪৫ মিনিটে হোটেল পৌঁছে যেতাম। কিন্তু ঘটনার দিন ২ ঘণ্টা পরও বেশি সময় রাস্তায় ছিলাম। চালককে জিজ্ঞেস করতে প্রথমে সে বলে রাস্তা হারিয়ে ফেলেছি। অন্য কাউকে জিজ্ঞেস করার কথা বললে, তাতেও রাজি হয়নি ট্যাক্সিচালক। তখনই সন্দেহ হয়।’

তিনি জানান, এর পর চালককে ট্যাক্সি থামাতে বললেও তিনি তা করেননি। এর পরই পুলিশ ও পরিবারের সদস্যদের ফোন করেন উপাসনা সিং।

এর পর পুলিশ উপাসনাকে উদ্ধার ও বিবেক নামে ওই চালককে গ্রেফতার করে। চালক প্রথমে অস্বীকার করলেও পর দিন সকালে উপাসনার অভিযোগ স্বীকার করে অভিনেত্রীর কাছে লিখিত ক্ষমা চান।

উপাসান বলেন, প্রথমে কড়া শাস্তি চাইছিলাম। পরে ক্ষমা চাওয়ায় আর অগ্রসর হইনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কপিল শর্মা শোর অভিনেত্রীকে ট্যাক্সিক্যাবে শ্লীলতাহানির চেষ্টা

আপডেট সময় ০৬:০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮