ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

‘সেমিফাইনালে’ শ্রীলংকাই বেশি চাপে থাকবে: মাহমুদউল্লাহ

আকাশ স্পোর্টস ডেস্ক:

সমান তিনটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ ও শ্রীলংকা। প্রত্যেকেরই জয় একটি করে, হার দুটিতে। ফলে আগামীকাল শুক্রবার দুদলের ম্যাচটি অঘোষিত ‘সেমিফাইনাল’ হয়ে দাঁড়িয়েছে। এ ম্যাচে যে জিতবে সেই ফাইনালে কোয়ালিফাই করবে। এমন সমীকরণের ম্যাচে লংকানরা চাপে থাকবে বলে মনে করেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাটিং ব্যর্থতায় নিদাহাস ট্রফি অভিযান শুরু করে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নিষ্প্রাণ ব্যাটিংয়ে ভারতের কাছে হেরে যায় মাহমুদউল্লাহ বাহিনী। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে ২১৫ রান তাড়া করে ঐতিহাসিক জয় তুলে নেয় তারা। তৃতীয় ম্যাচে ফের একই ছবি। ব্যাটসম্যানদের ব্যর্থতায় পড়শিদের কাছে ফের হেরে গেছেন মুশফিকরা।

এদিকে জয় দিয়ে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজে মিশন শুরু করে শ্রীলংকা। তবে পরের দুই ম্যাচে হেরে গেছে স্বাগতিকরা। আগের দুই ম্যাচে হার ও ঘরের মাঠে খেলা হওয়ায় চাপটা সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ওপর বেশি থাকবে বলছেন মাহমুদউল্লাহ, ‘যদি চাপের কথা বলি তা হলে ওরাই বেশি সেটি অনুভব করবে। কারণ তাদের ঘরের মাঠ খেলা। দেশি সমর্থকদের প্রত্যাশাও বেশি।’

ভারতের কাছে হেরে অনেকটাই ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। নিট রান রেটে লংকানদের চেয়ে পিছিয়ে পড়েছে তারা। ফলে ফাইনালে খেলতে হলে জয়ের বিকল্প নেই টাইগারদের। সেই হারের ক্ষতে প্রলেপ দিয়ে নতুন করে শুরু করতে চান টাইগার অধিনায়ক, ‘আমাদের সামনের ম্যাচ নিয়ে ভাবতে হবে। নতুন ম্যাচ, নতুন পরিকল্পনা আঁটতে হবে। কীভাবে সেসব বাস্তবায়ন করা যায় তা নিয়ে ভাবতে হবে। ভারতের বিপক্ষে আমাদের নানা ঘাটতি দেখা গেছে। তবে সেসব নিয়ে ভাবলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

‘সেমিফাইনালে’ শ্রীলংকাই বেশি চাপে থাকবে: মাহমুদউল্লাহ

আপডেট সময় ০৫:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮