ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সানি লিওন আমার ফোন নম্বর‘নীল’জগতে ছড়িয়ে দিয়েছে

আকাশ বিনোদন ডেস্ক:

সানি লিওন বলিউডে পা রাখার পর থেকেই রাখি সবন্তের কপালে ভাঁজ পড়েছিল। একাধিক বার সানি সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন রাখি। তবে অধিকাংশ সময়েই সেই সব মন্তব্যে কান দেননি সানি। অন্যদিকে, রাখিও থামার পাত্রী নন। তাই সানি সম্পর্কে আবার নতুন এক অভিযোগ আনলেন তিনি।

এবার রাখির অভিযোগ, সানি লিওন নাকি অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে তাঁর ফোন নম্বর ছড়িয়ে দিয়েছেন। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমের কাছে সানি সম্পর্কে এই মন্তব্য করেছেন রাখি সবন্ত।

রাখির কথায়, ‘‘সানি লিওন আমার ফোন নম্বর অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে দিয়ে দিয়েছেন। আমার কাছে প্রায়ই ফোন আসছে। ফোন করে আমার ভিডিও ও মেডিক্যাল সার্টিফিকেট চাওয়া হচ্ছে। আমায় মোটা টাকার প্রস্তাবও দিচ্ছে ফোন করে।’’ এই ধরনের ফোন পেয়ে চিন্তিত বলেও জানিয়েছেন রাখি।

রাখি আরও বলেছেন, ‘‘আমি এই ধরনের কাজে একদমই আগ্রহী নই। আমি মারা যাব, তা-ও এই জগতে প্রবেশ করব না। আমি একজন ভারতীয় নারী আর আমি আমাদের সংস্কৃতির মর্যাদা সম্পর্কে অবহিত। আমি মন থেকে ভারতীয়।’’

কিন্তু রাখি কীভাবে এত নিশ্চিত যে, তাঁর ফোন নম্বরটি সানিই দিয়েছেন? রাখির কথায়, ‘‘আমার ফোন নম্বর কীভাবে পেয়েছেন জিজ্ঞাসা করায়, ওরাই সানি লিওনের নাম নিয়েছে।’’ যদিও, এই ‘ওরা’ কারা, সেই ব্যাপারে কোনও মন্তব্য নেই রাখির।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সানি লিওন আমার ফোন নম্বর‘নীল’জগতে ছড়িয়ে দিয়েছে

আপডেট সময় ০৭:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮