ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

আগামীকাল থেকে রাজধানীতে স্মার্টফোন ও ট্যাব মেলা

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে রাজধানীতে হতে যাচ্ছে ‘টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৭’। আগামীকাল বৃহস্পতিবার থেকে, ৫ আগস্ট পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলবে এই মেলা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ওইদিন বিকেলে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।

এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এটা অষ্টম প্রদর্শনী। এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। ইতোমধ্যে স্যামসাং, হুয়াওয়ে, সিম্ফনি, উই, অপ্পো, শাওমি, সনি র‌্যাংগস, আসুস জেনফোন, নকিয়া, লাভা, মাইক্রোম্যাক্স, লেনোভো, ডিসিএল, উইনম্যাক্স, গ্যাজেট অ্যান্ড গ্যাজেট, ডিটেল, এডাটা, আজকের ডিলসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, এবারের প্রদর্শনীতে বেশ কিছু নতুন পণ্য উন্মোচন করা হবে। প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারবেন। থাকছে অন্যান্য আয়োজনও।

এবারের মেলার টাইটেল স্পন্সর দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকম। প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে স্যামসাং ও হুয়াওয়ে । গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে সিম্ফনি ও উই। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে অপ্পো, শাওমি, সনি র‌্যাংগস ও এডাটা । পার্টনার হিসেবে রয়েছে পিপলস রেডিও।

প্রতিবারের মতো এবারও মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/STExpo) ‘স্মার্ট চ্যাম্প কুইজ কনটেস্ট’-এর আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীরা হুয়াওয়ে, মাইক্রোম্যাক্স, লাভা ও লেনোভোর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার জিততে পারবেন। এছাড়াও মেলার তিনদিন ‘সেলফি বাজ কুইজ কনটেস্ট’-এ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। যার স্পন্সর হিসেবে থাকছে সিম্ফনি মোবাইল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামীকাল থেকে রাজধানীতে স্মার্টফোন ও ট্যাব মেলা

আপডেট সময় ০৩:২৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭