ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফোল্ডিং ফোন আনছে মাইক্রোসফট

আকাশ আইসিটি ডেস্ক:

ভাঁজ করে রাখা যাবে এমন স্মার্টফোন তৈরির লক্ষ্যে কাজ করছে মাইক্রোসফট, প্রতিষ্ঠানের নতুন পেটেন্ট নকশা থেকে এমনটাই ধারণা পাওয়া গেছে।

ইতোমধ্যেই এধরনের স্মার্টফোন তৈরির লক্ষ্যে কাজ করছে স্যামসাংও। সম্প্রতি ফোল্ডিং ফোন উন্মোচন করেছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান জেডটিই। এবার মাইক্রোসফটও একই লক্ষ্যে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে– খবর প্রযুক্তি সাইট সিনেট-এর।

ডিভাইসে ব্যবহারের জন্য নতুন হিঞ্জ বা কব্জার পেটেন্ট করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি। নতুন এই কব্জা ভাঁজ করা স্মার্টফোনগুলোর সবচেয়ে বড় সমস্যাটি দূর করতে পারে। এধরনের ডিভাইসগুলোর ভাঁজ খুললে দুই পর্দার মাঝখানে বেশ খানিকটা ফাঁকা থাকে। পর্দা দু’টি যাতে ক্ষতিগ্রস্থ না হয় একারণেই কিছুটা ফাঁকা রাখা হয়।

কিন্তু মাইক্রোসফটের নতুন কব্জার নকশায় দেখা গেছে পর্দার ভাঁজ খুললে বা বন্ধ করলে এটি কিছুটা বেঁকে দুই পর্দার মাঝখানে সামান্য ফাঁকা হয়। ফলে পর্দা ক্ষতিগ্রস্থ হওয়ারও কোনো সুযোগ নেই।

এখন প্রশ্ন উঠতে পারে মাইক্রোসফট কী স্মার্টফোন তৈরি বাতিল করেনি? কয়েক বছর ধরেই একটি সারফেইস ফোনের গুজব শোনা যাচ্ছে। সম্প্রতি স্মার্টফোন চিপে সম্পূর্ণ উইন্ডোজ ১০ সমর্থন চালু করেছে মাইক্রোসফট। এবার নতুন এই পেটেন্ট, সবকিছু এমনটাই ইঙ্গিত দেয় যে শীঘ্রই নতুন স্মার্টফোন আনবে প্রতিষ্ঠানটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফোল্ডিং ফোন আনছে মাইক্রোসফট

আপডেট সময় ০৯:২২:১০ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮