ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেপালে মধুচন্দ্রিমা করবেন ইরেশ-মিম

আকাশ বিনোদন ডেস্ক:

অভিনেতা ইরেশ যাকের বিয়ে করেছেন গত ৪ ফেব্রুয়ারি। তাঁর স্ত্রী মিম রশিদ। মিমের আরেকটি পরিচয় হলো অভিনেত্রী মিথিলার ছোট বোন তিনি। গতকাল রোববার ইরেশ ও মিমের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়। আজ দুপুরে ব্যক্তিগত জীবন ও অন্য আরো বিষয়ে সঙ্গে কথা বলেছেন ইরেশ যাকের।

মিম রশিদ তো আপনার বন্ধু ছিলেন। আপনাদের মধ্যে কি প্রেমের সম্পর্কও ছিল?

আমরা মূলত ভালো বন্ধুই ছিলাম। যখন মিম সিঙ্গেল হলো তখন পারিবারিক সম্মতিতে আমাদের বিয়ের কথাবার্তা হয়। পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়েছে।

বিয়ের পর আপনার জীবনে স্মরণীয় কোনো মুহূর্ত আছে যা ভক্তদের সঙ্গে শেয়ার করা যাবে?

বিয়ে তো আমরা ফেব্রুয়ারিতে করেছি। বিবাহোত্তর সংবর্ধনার কার্ড দেওয়ার জন্য আমি সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার তিনবার সরাসরি সাক্ষাৎ হয়েছিল কিন্তু আমি তাঁকে সালাম দেওয়া ছাড়া আর কোনো কথা বলিনি। এর কারণ একটা হলো অতি মাত্রায় তাঁকে শ্রদ্ধা করা এবং দ্বিতীয় কারণ হলো কিছুটা তাঁকে ভয় পাওয়া। যা হোক এবার কার্ড দেওয়ার সময় সাহস নিয়ে তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা বলেছিলাম এবং এর আগে তাঁর সঙ্গে কথা না বলার কারণও জানিয়েছিলাম।

মধুচন্দ্রিমা কবে করছেন?

চলতি মাসের শেষেই।

কোথায় করার পরিকল্পনা করেছেন?

নেপালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আপনি তো প্রায়ই নেপাল ঘুরতে যান। নেপালে ঘোরার প্রতি আপনার কি কোনো বিশেষ দুর্বলতা আছে?

তা তো আছেই। নেপালে অনেক পাহাড়। আমাকে পাহাড় অনেক টানে। আর নেপালে যাওয়াও অনেক সহজ। কোনো ভিসা লাগে না (হাসি)।

বিয়ে নিয়ে আপনার দর্শন কী?

বিয়ে জীবনের ছোট একটা অংশ। কিন্তু জীবনের বড় অংশ হলো বিবাহিত জীবন। সংসার জীবন সুখ ও শান্তিতে ভরপুর হওয়া প্রয়োজন। আমরাও সুখে থাকতে চাই্। সবাই দোয়া করবেন।

এবার কাজ নিয়ে কথা বলি। শুটিংয়ে ফিরবেন কবে?

আপতত শুটিং করার ইচ্ছে নেই। এপ্রিলের শেষের দিকে আবারও শুটিং করার পরিকল্পনা করেছি।–এনটিভি

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নেপালে মধুচন্দ্রিমা করবেন ইরেশ-মিম

আপডেট সময় ০৯:০১:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮