ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গ্লোবাল ট্রেনিং লিডারশিপ সম্মাননা পেল বাংলাদেশের জামান

আকাশ আইসিটি ডেস্ক:  

সম্প্রতি ওয়ার্ল্ড এইচআর কংগ্রেস কর্তৃক ২৬ বছর পূর্তি উপলক্ষে মুম্বাইয়ের ‘তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে’ তিন দিনব্যাপী গ্র্যান্ড ইভেন্ট আয়োজিত হয়। দেশ-বিদেশে মানবসম্পদ উন্নয়ন কাজের জন্য যেখানে সারা বিশ্বের ১ হাজার ৮৭০ জনেরও বেশি প্রতিনিধি ছিলেন।

১৩৮ দেশ এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল জুরি বোর্ড কর্তৃক নির্বাচিত করা হয়েছিল। পুরস্কারপ্রাপ্তরা বিভিন্ন বিভাগ থেকে ছিলেন যেমন- শিক্ষা এবং উন্নয়ন, সাংগঠনিক উন্নয়ন, নারী নেতৃত্ব বৈচিত্র্য ও বৈষম্য, ক্ষতিপূরণ এবং উপকার, শিল্প সম্পর্ক, বিপিও, ট্রেনিং ও লিডারশিপ, সিএসআর এবং অবশ্যই মানবসম্পদ উন্নয়ন।

মোস্তফা জামান টিভিইটি কারিকুলাম ডেভেলপমেন্ট এবং পাঠপরিকল্পনা উন্নয়নের পাশাপাশি নতুন ধারার প্রশিক্ষণ প্রণয়নের জন্য ‘গ্লোবাল ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড’ সম্মাননা পান। মোস্তফা জামান বাংলাদেশের বিপিও খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি ১২ বছর ধরে প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড টিচিংয়ের সঙ্গে জড়িত রয়েছেন।

তার দীর্ঘ কর্মজীবনে দেশ-বিদেশে থেকে বিভিন্ন সম্মাননা পেয়েছেন এবং ২০১৭-এর মতো ২০১৮ সালেও ওয়ার্ল্ড এইচআর কংগ্রেস তাকে ‘১০০ শীর্ষ গ্লোবাল ট্রেনিং এবং ডেভেলপমেন্ট মাইন্ড’ অ্যাওয়ার্ড প্রদান করছেন। তিনি বর্তমানে জেনেক্স ইনফসিস লিমিটেডে হেড অব লার্নিং হিসেবে কর্মরত আছেন।

তিনি আমাদের দেশের বিপিও খাতের জন্য বিশ্বব্যাপী সম্মান অর্জনে মুখ্য ভূমিকা পালন করছেন। প্রায় সব মহাদেশ থেকে আন্তর্জাতিক বিখ্যাত বক্তারা এতে যোগদান করেন এবং আসন্ন চ্যলেঞ্জের বিষয়ে উপস্থাপন করেছেন এবং এইচআর ক্ষেত্রে যেসব বিভিন্ন গবেষণা এবং উন্নয়ন সঞ্চালিত হচ্ছে সেদিকগুলো তুলে ধরেছেন।

সবাই একমত হন, এইচআরকে দ্রুতগতিসম্পন্ন ডিজিটাল জগতে নিজেকে পুনর্গঠন করতে হবে, যা আজকের উন্নত এবং উন্নয়নশীল বিশ্ব চিন্তা ও কর্মজীবনকে আকৃষ্ট করেছে। বাংলাদেশেরে বিপিও খাতে দক্ষ মানবসম্পদ উনয়ন্নের জন্য তথাপি গুরুত্বপূর্ণ সম্মাননা পাওয়ায় আমাদের পক্ষ থেকে মোস্তফা জামানকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গ্লোবাল ট্রেনিং লিডারশিপ সম্মাননা পেল বাংলাদেশের জামান

আপডেট সময় ০৭:৫০:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮