ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৯০ সেকেন্ডে শনাক্ত হবে ত্বকের ক্যান্সার

আকাশ আইসিটি ডেস্ক:

নতুন এক পরীক্ষার মাধ্যমে মাত্র ৯০ সেকেন্ডেই জানা যাবে কারো ত্বকে ক্যান্সার আছে কিনা। অস্ট্রেলিয়ার জার্নাল অব দ্য ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।

নতুন এ পরীক্ষায় অস্ট্রেলিয়ার গবেষকরা জানান, কোনো ব্যক্তির ত্বকে মেলানোমা অর্থাৎ মেলানিন নামে যে পদার্থ আছে, তার কোষে কোনো ধরনের টিউমার তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে কিনা, তা মাত্র ৯০ সেকেন্ডের পরীক্ষায় বলে দিতে পারবে। কারণ এ টিউমারই পরবর্তী সময়ে ত্বকে ক্যান্সার তৈরি করে।

কোনো ব্যক্তির বয়স, লিঙ্গ, ত্বকে আঁচিল, তিল বা আঘাতের চিহ্ন, চুলের রঙ এবং সানস্ক্রিন ব্যবহারসংক্রান্ত কিছু সাধারণ প্রশ্ন থাকে এই টেস্টে।

অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি হওয়া ক্যান্সারের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে মেলানোমা নামক ক্যান্সার। দেশটিতে প্রতিদিন অন্তত পাঁচজন মানুষ এ রোগে আক্রান্ত হয়ে মারা যান। আর সারা বিশ্বে প্রতি বছর প্রায় দুই লাখ নতুন মানুষ এ রোগে আক্রান্ত হয়ে থাকেন এবং ৫০ হাজারের বেশি মানুষ মারা যান। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপে এ ক্যান্সারে মানুষ বেশি আক্রান্ত হন। যুক্তরাষ্ট্রে ১ শতাংশ মানুষ জীবনে একবার এ রোগে আক্রান্ত হয়ে থাকেন।

ত্বকের ক্যান্সার ঠিক কী কারণে হয়, সেটি নির্দিষ্ট করে জানা যায় না। তবে সূর্যরশ্মি এবং বংশগত কারণকে এ জন্য দায়ী করা হয়। এ ছাড়া যাদের ত্বকে তিল বেশি তাদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি।

বিজ্ঞানীরা বলছেন, নতুন এ পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে টিউমার শনাক্ত করা গেলে ঝুঁকিতে থাকা মানুষের দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৯০ সেকেন্ডে শনাক্ত হবে ত্বকের ক্যান্সার

আপডেট সময় ০৭:৪৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮