ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীর ঋণ পরিশোধ করতে আবার অভিনয় শুরু করেন শ্রীদেবী : শ্রীদেবীর মামা

আকাশ বিনোদন ডেস্ক:

শ্রীদেবীর মৃত্যুর পর শোকে ভেসেছে ভারত। তার মৃত্যুর পর বেশ কয়েকটি দিন কেটে গেলেও ভক্তদের অনেকেই তার আচমকা প্রয়াণ এখনও মেনে নিতে পারেনি।

শ্রীদেবীর আকস্মিক মৃত্যু দিন থেকেই নানান কথা, অভিযোগ উঠেছিল। গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে বেশ আলোচনামূখর ছিল বিষয়টি। এবার সে আলোচনার আগুনে ঘী ঢেলে দিলেন শ্রীদেবীর মামা।

চাঞ্চল্যকর তথ্য দিলেন বেণুগোপাল রেড্ডি। তার এমন বক্তব্যের পর শ্রীদেবীর মৃত্যুর পর প্রকাশ্যে আসা এ সব তথ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিউডে।

সম্প্রতি আইড্রিম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে বেণুগোপাল বলেন, ‘আমরা শুনেছিলাম কয়েকটা ছবিতে বনি কাপুরের বিপুল আর্থিক ক্ষতি হয়েছিল। সেটা পূরণ করতে তিনি শ্রীদেবীর সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন। এ নিয়ে শ্রীদেবী দু:খ পেয়েছিল। কিন্তু শান্তিতে ছিল না। তবুও শ্রী সব সময় হাসিমুখেই থাকত। সেই দুঃখটা নিয়েই চলে গেল সে।’

বেণুগোপাল আরও বলেছেন, ‘বনি একটি ছবি প্রযোজনা করেন, যেটি মুক্তি পায়নি। তখন থেকেই তাদের আর্থিক সমস্যা শুরু হয়। স্বামীর ধার মেটাতে নিজের সম্পত্তি বিক্রি করে দেন শ্রীদেবী। ’

বেণুর দাবি, মূলত এই আর্থিক সমস্যার কারণেই ফের অভিনয় শুরু করেন শ্রী।

বেণুগোপালের এই বিস্ফোরক সাক্ষাত্কারের পর বিভিন্ন প্রশ্ন উঠছে। সত্যিই কি ‘ইংলিশ ভিংলিশ’ নামক সিনেমায় শ্রীদেবীর কামব্যাক ছিল আর্থিক সমস্যা মেটাতে? নাকি অভিনয়ের খিদে মেটাতে বলিউডে আবার পা রেখেছিলেন তিনি?

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামীর ঋণ পরিশোধ করতে আবার অভিনয় শুরু করেন শ্রীদেবী : শ্রীদেবীর মামা

আপডেট সময় ০৭:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮