ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হোয়াটসঅ্যাপ বন্ধের দাবি ব্ল্যাকবেরির

আকাশ আইসিটি ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ। তবে সম্প্রতি ব্ল্যাকবেরির সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চলেছে সোশ্যাল মেসেজিং অ্যাপটি। আর তারই জের ধরে বিখ্যাত এই ফোন প্রস্তুতকারক সংস্থা চায়, হোয়াটসঅ্যাপের ব্যবহার যেন বন্ধ করে দেওয়া হয়।

এ ব্যাপারে ব্ল্যাকবেরির অভিযোগ, তাদের মেসেজিং অ্যাপকে নকল করে বানানো হয়েছে হোয়াটসঅ্যাপ। আর তাই সংস্থার পক্ষ থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপকে নোটিসও পাঠানো হয়েছে।

সংস্থাটির দাবি, ২০০০ সালে তাদের আনা ‘‌বিবিএম’-কে নকল করেই বানানো হয়েছে হোয়াটসঅ্যাপ। আর তাই ফেসবুক যেন এই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক মেসেঞ্জারের মতো অ্যাপকে বন্ধ করে দেয়। অন্যথায়, প্রয়োজনে ক্ষতিপূরণ পেতে মামলাও করতে পারে ব্ল্যাকবেরি।

এদিকে, জনপ্রিয় হোয়াটসঅ্যাপকে কয়েকবছর আগেই কিনে নিয়েছিল ফেসবুক। আর তারপর থেকেই তাতে যুক্ত করা হচ্ছে নতুন নতুনসব ফিচার। ব্ল্যাকবেরির বক্তব্য, তাদের মেসেজিং অ্যাপ ‘‌বিবিএম’ থেকেই এগুলো নকল করা হচ্ছে। যদিও ফেসবুক কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে নারাজ। তারা জানিয়ে দিয়েছে, প্রয়োজন পড়লে আইনি পথেই লড়াই চালাবে সংস্থাটি। কোনোভাবেই পিছিয়ে আসবে না ফেসবুক। ‌‌

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হোয়াটসঅ্যাপ বন্ধের দাবি ব্ল্যাকবেরির

আপডেট সময় ১১:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮