ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রণবীর-দীপিকার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত

আকাশ বিনোদন ডেস্ক:

রণবীর–দীপিকার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছেন তাদের মা–বাবা। শোনা যাচ্ছে আগামী ৩–৪ মাসের মধ্যেই দুই হাত এক হচ্ছে। ইতিমধ্যে বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন দীপিকা। লন্ডনে রণবীরের মা–বাবার সঙ্গে চুটিয়ে শপিং করছেন তিনি। রণবীর যদিও সঙ্গ দিতে পারছেন না। তিনি মুম্বাইয়ে ব্যস্ত, জোয়া আখতারের ছবির শ্যুটিং নিয়ে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, কদিন আগেই বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ে রণবীরের বাড়িতে গিয়ে পাকা কথা বলে এসেছেন দীপিকার মা–বাবা। ওরলিতে তারা খাওয়া দাওয়াও সেরেছেন একসঙ্গে।

তবে বিয়ের দিন নিয়ে এখনই কোনও তথ্য না দিলেও কোথায় বিয়ে হবে এই নিয়ে দুই পরিবারের মধ্যে মতভেদ রয়েছে। দীপিকার মা–বাবা চান বিরাট–অনুষ্কার ধাঁচে ডেস্টিনেশন ওয়েডিং।

অন্যদিকে রণবীরের মা–বাবা চাইছেন মুম্বাইয়ে পরিবারের সকলকে নিয়ে ধুমধাম করে ছেলের বিয়ে দিতে। দক্ষিণী মতেই বিয়ে হবে তাদের সে খবর সুনিশ্চি। তারপর বলিউডের সেলিব্রিটিদের জন্য থাকবে গ্র্যান্ড রিসেপশন। সূত্র: আজকাল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রণবীর-দীপিকার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত

আপডেট সময় ১০:৫৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮