ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এপ্রিলে ‘পরিচিত’ কাউকেই কোচ হিসাবে পাচ্ছে টাইগাররা?

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই প্রধান কোচ ছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অবশেষে সেই পদ পূরণ হতে চলেছে। বিসিবি সভাপতির বক্তব্যে বোঝা যাচ্ছে, কোচ হিসাবে কাউকে নির্ধারণ করা হয়ে গেছে। এখন শুধু তিনি আসার অপেক্ষা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘প্রধান কোচ হিসাবে যাকে বেছে নেয়া হয়েছে তাকে সবাই চেনে ও জানে। তখন হাথুরুসিংহে যেমন অপরিচিত ছিলেন সেরকম নয়। তিনি দলের সঙ্গে আগামী এপ্রিলে যোগ দিতে পারেন। হতে পারে এপ্রিলের প্রথম সপ্তাহে। তবে, তিনি না আসা পর্যন্ত এ সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না।’

নিদাহাস ট্রফি খেলতে এখন শ্রীলঙ্কায় রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজে টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন কোর্টনি ওয়ালশ। তিনি মূলত টাইগারদের পেস বোলিং কোচ। তবে, এই সিরিজে তাকে ভারপ্রাপ্ত কোচ হিসাবে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা জটিলতায় ওমান যাওয়া পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের

এপ্রিলে ‘পরিচিত’ কাউকেই কোচ হিসাবে পাচ্ছে টাইগাররা?

আপডেট সময় ০৯:১৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮