ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপদের মুখে ‘হোয়াটসঅ্যাপ’

আকাশ আইসিটি ডেস্ক: 

বড়সড় বিপদের মুখে পরেছে WhatsApp,কারন টা জানা যাক… ফের সংবাদ শিরোনামে উঠে এল ব্ল্যাকবেরি। না, এবার কোনও নতুন স্মার্টফোন আনার জন্য নয়, বরং সোশ্যাল জায়েন্ট ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে কোটি কোটি মার্কিন ডলারের মামলা রুজু করে।

ব্ল্যাকবেরির অভিযোগ, তাদের মেসেজিং অ্যাপ্লিকেশন বিবিএম-এ যে প্রযুক্তি ব্যবহৃত হত, সেই প্রযুক্তি ‘চুরি’ করে ‘পেটেন্ট আইন’ লঙ্ঘন করেছে।

তখনও ফেসবুক আসেনি। ২০০০-এ ব্ল্যাকবেরি মেসেঞ্জার তখন ব্যাপক জনপ্রিয়। এখন সংস্থাটির অভিযোগ, বিবিএমেরই মেসেজিং প্রযুক্তি বেআইনিভাবে ব্যবহার করে ফেসবুক তাদের মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ পরিচালনা করছে। কিন্তু ওই প্রযুক্তি ব্ল্যাকবেরির ‘ইন্টালেকচুয়াল প্রপার্টি’।

সংস্থা এক বিবৃতিতে অভিযোগ করেছে, গত বেশ কয়েকবছর ধরেই এই অভিযোগ ফেসবুক কর্তৃপক্ষের কাছে জানানো সত্ত্বেও অভিযুক্ত সংস্থা কোনও ব্যবস্থা নেয়নি। ফলে আইনি পথে হাঁটতে বাধ্য হয়েছে ব্ল্যাকবেরি।

ব্ল্যাকবেরি চায়, ফেসবুক তাদের প্রাইমারি অ্যাপ পরিষেবাগুলি বন্ধ করে দিক। সেই সঙ্গে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম পরিষেবাও বন্ধ করুক অবিলম্বে।

ইতিমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে কয়েক কোটি মার্কিন ডলারের মামলাও রুজু করেছে ব্ল্যাকবেরি। যদিও টাকার নির্ভুল অঙ্কটি’ এখনও জানা যায়নি। ব্ল্যাকবেরির অভিযোগ, তাদের বিবিএমের বহু ফিচারই আইন ভেঙে চুরি করেছে হোয়াটসঅ্যাপ।

যেমন ইনবক্সে একসঙ্গে একাধিক মেসেজ দেখতে পাওয়া, ফোনের উপরে ‘আনরিড মেসেজ’ নোটিফিকেশন-সহ একগুচ্ছ প্রযুক্তি চুরি করে কর্পোরেট আইনের গুরুতর লঙ্ঘন করেছে মার্ক জুকারবার্গের সংস্থাটি। তবে ফেসবুকও চুপ করে বসে নেই।

ফেসবুকের তরফে ডেপুটি জেনারেল কাউন্সেল পল গ্রেওয়াল বলছেন, ‘মিথ্যা বদনাম দিয়ে মামলা রুজু করে মেসেজিং ইন্ডাস্ট্রিতে ব্ল্যাকবেরি নিজেদের হতাশা ব্যক্ত করছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিপদের মুখে ‘হোয়াটসঅ্যাপ’

আপডেট সময় ০৮:৩৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮