ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রী-সন্তানের চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

স্ত্রী-সন্তানের চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে মারা গেলেন আবদুল মজিদ (৫০)। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে পাবনার চাটমোহর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত মজিদ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর সরকারপাড়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে।

জানা গেছে, স্ত্রী ও দুই মেয়েকে সঙ্গে করে ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে রংপুর যাচ্ছিলেন আবদুল মজিদ। রাত দেড়টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটিকে ক্রসিং করার জন্য দ্রুতযান এক্সপ্রেস চাটমোহর রেলস্টেশনের ২নং প্লাটফর্মে যাত্রা বিরতি করে। এর মধ্যে আবদুল মজিদ ট্রেন থেকে নেমে ১নং প্লাটফর্মে যান চা পান করতে। এ সময় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ১নং প্লাটফর্মে ঢুকে পড়লে তিনি স্টেশন থেকে নেমে দৌড়ে অপর প্রান্তে দাঁড়ানো ট্রেনে ওঠার চেষ্টা করলে ট্রেনের ধাকায় নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

চাটমোহর রেলস্টেশন মাস্টার মাসুম আলি খান দৈনিক আকাশকে বলেন, রাতেই নিহতের পরিবার লাশ নিয়ে বাড়ির উদ্দেশে চলে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রী-সন্তানের চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে মৃত্যু

আপডেট সময় ০৩:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮