ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

মিসরে ২০০০ বছরের পুরনো সমাধির সন্ধান

আকাশ নিউজ ডেস্ক:

মিসরের রাজধানী কায়রোর কাছাকাছি সিনইয়া প্রদেশে একটি সমাধির সন্ধান পাওয়া গেছে। পুরাতত্ত্ববিদদের মতে, এটি প্রায় ২০০০ বছরের পুরনো। কয়েক মাস ধরে খোঁড়াখুঁড়ি করে শনিবার গবেষকরা এটি খুঁজে পান।

সুবিশাল এ সমাধিস্থলটি টুনা-আল-গাবাল অঞ্চল থেকে আড়াই মাইল উত্তরে অবস্থিত। ধারণা করা হচ্ছে, এটি ফ্যারাও পরবর্তী যুগ থেকে টলেমি যুগের মধ্যবর্তী সময়ের সমাধি।

মিসরের পুরাণতত্ত্বমন্ত্রী খালেদ-আর-ইনানি বলেছেন, ২০০০ বছরেরও বেশি প্রাচীন সমাধি থেকে একটি স্বর্ণের কঙ্কাল পাওয়া গেছে। এছাড়া পাথরের গায়ে খোদাই করা ৪০টি অলঙ্কৃত কফিন। তৎকালীন সমাজে বিভিন্ন পেশাজীবীর ১০০০টি মূর্তি।

যাদের মধ্যে প্রাচীন ধর্মযাজক, মৃৎশিল্পী, জহরত এবং হস্তশিল্পীও রয়েছেন। তিনি সাংবাদিকদের কাছে প্রশংসার সঙ্গে বলেন, প্রাথমিকভাবে এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার। যার মাধ্যমে আমরা প্রাচীন মিসরীয়দের জীবনদর্শন সম্পর্কে শিক্ষা লাভ করতে পারব। পুরাণতত্ত্ববিদদের পুরো প্রকল্প সম্পন্ন করতে আরও ৫ বছর সময় লাগতে পারে।

এদিকে পুরাণতত্ত্ববিদদের প্রধান মোস্তাফা ওয়াজিরি, বার্তা সংস্থা এপিকে জানান, এখন পর্যন্ত আমরা সর্বমোট আটটি সমাধির সন্ধান পেয়েছি। অতিদ্রুত আরও বেশ কিছু সমাধি আবিষ্কার করতে পারব বলে আশা রাখি। সমাধিস্থল থেকে ভাস্কর্যখচিত চারটি অমূল্য পানি খাওয়ার জগ পাওয়া গেছে।

ইতিমধ্যে এগুলো সরকারি নির্দেশে সংরক্ষণ করা হয়েছে। প্রাচীন মিসরের চাঁদ ও সূর্যের দেবতা ‘থোথ’র মমিও পাওয়া গেছে। মমিটির শরীর ব্রোঞ্জের তৈরি সোনালি পোশাকে মোড়া ছিল। মাথা, হাত ও গলা লাল ও নীল দামি পুঁতির মালা দিয়ে সুসজ্জিত ছিল। প্রতœতাত্ত্বিকবিদদের দলটিতে মিসর ছাড়া জার্মানির মিউনিখ ও হিলাডসেইস শহরের গবেষকরা অংশগ্রহণ করেন। এর আগে চলতি মাসের শুরুর দিকে মিসরের কায়রো শহরের বাইরে ৪৪০০ বছরের পুরনো মাধির সন্ধান পাওয়া যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

মিসরে ২০০০ বছরের পুরনো সমাধির সন্ধান

আপডেট সময় ০৩:০০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮