ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

জাপানে সাদী মোহাম্মদ পাচ্ছেন প্রবাস প্রজন্ম সম্মাননা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নবম প্রবাস প্রজন্ম জাপান সম্মাননা-২০১৮ দেয়া হচ্ছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদী মোহাম্মদকে। ৬ মে টোকিওতে এক জাঁকজমক আয়োজনের মাধ্যমে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হবে বলে আয়োজকরা জানান।

বাংলাদেশের সঙ্গীত ভুবনে তিন যুগেরও বেশি সময় ধরে অবদান রাখায় তাকে এই সম্মাননা দেয়া হচ্ছে।

এ উপলক্ষে প্রবাস প্রজন্ম জাপান আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ছাড়াও জাপান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং জাপান-বাংলা উভয় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

জাপানে বেড়ে ওঠা শিশু-কিশোরদের বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, ভাষা-ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট রেখে শিশু-কিশোরদের মননে দেশ, মাটি ও মানুষের নিরবচ্ছিন্ন সুরধারা সঞ্চারণের লক্ষ্যে ২০০৭ সালে জন্ম নেয়া জাপানে বাংলাদেশিদের পরিচালিত একমাত্র শিশু সংগঠন ‘প্রবাস প্রজন্ম জাপান’ যাত্রা শুরু করে। সেই থেকে নিয়মিতভাবে প্রতিবছর প্রবাস প্রজন্ম জাপান বার্ষিক আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের উৎসাহ দেয়ার জন্য বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে ‘প্রবাস প্রজন্ম সম্মাননা’ দিয়ে আসছে।

২৫ ফেব্রুয়ারি টোকিওর কিতা সিটি তাকিনোগাওয়া বুনকা সেন্টারে আয়োজিত শিশু-কিশোরদের এক প্রস্তুতি সভায় অভিভাবক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজকদের পক্ষে রাহমান মনি ৯ম প্রবাস প্রজন্ম জাপান সম্মাননা-২০১৮ সঙ্গীত শিল্পী সাদী মোহাম্মদের নাম প্রস্তাব করলে উপস্থিত সকলে তাতে সম্মতি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

জাপানে সাদী মোহাম্মদ পাচ্ছেন প্রবাস প্রজন্ম সম্মাননা

আপডেট সময় ০১:৫৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮