ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

তরুণদের কাজের সুযোগ দিতে চায় কাজী আইটি

আকাশ আইসিটি ডেস্ক:

কাজী আইটির কর্ণধার মাইক কাজী বলেছেন, বাংলাদেশের তরুণদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। তাদেরকে কাজের সুযোগ দিতে হবে। আমরা সেই সুযোগটা করে দিতে চাই।

বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে ভারতের ডাটা-কোর সিস্টেমসের সঙ্গে চুক্তি করে কাজী আইটি। এই চুক্তির ফলে বাংলাদেশে আউটসোর্সিং আরো বেশি কাজ পাবে বলে আশাবাদী মাইক কাজী।

তিনি দৈনিক আকাশকে বলেন, বাংলাদেশে বসেই আমেরিকান কাজ করছি আমরা। তবে ডাটা-কোরের সাথে চুক্তির ফলে আমাদের কাজে বৈচিত্রতা আসবে। আমরা আশা করছি ২ বছরের মধ্যে আমরা আরো কয়েক হাজার লোকের কর্মসংস্থান করতে পারবো।

মাইক কাজী আরো বলেন, ডাটা-কোর সিস্টেম ভারতে বসে যে তথ্যপ্রযু্ক্তি সংক্রান্ত কাজ করছে সেগুলো এখন বাংলাদেশে বসে করবে। তাদের যে বিভিন্ন প্রযুক্তি আছে যেমন মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এগুলোর ব্যবহার বাংলাদেশে হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী।

সুবীর কিশোর চৌধুরী বলেন, দেশের আইটি খাতকে এগিয়ে নিতে ও লক্ষ্য পূরণে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার। আগামীতে কাজী আইটির মতো যে কোন প্রতিষ্ঠান এগিয়ে এলে তাদের পাশে থাকবে তারা। যে কোন মূল্যে ৫ বিলিয়ন ডলার লক্ষ্য অর্জনে এসময় আইটি প্রতিষ্ঠানগুলোকে জোর তাগিদ দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণদের কাজের সুযোগ দিতে চায় কাজী আইটি

আপডেট সময় ০১:১৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮