ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সরকারকে জবাব ব্যালটে: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারকে নির্বাচনে ব্যালটের মাধ্যমে ‘জবাব’ দেয়ার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ‘জনগণের সরকার’ গঠন হবে বলেও ভবিষ্যতবাণী করেছেন তিনি।

দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দলের অবস্থান কর্মসূচি পণ্ড হওয়ার আগে মওদুদ এ কথা বলেন।

বেলা ১১টার দিকে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। ১১টা ৪০ মিনিটের দিকে সেখান থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজকে সেখান থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় আতঙ্কিত হয়ে নেতা-কর্মীরা ছুটোছুটি করতে থাকে এবং এক পর্যায়ে কর্মসূচি পণ্ড হয়ে যায়।

এর আগে মওদুদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনের প্রস্তুতিও নিতে হবে।…ব্যালটের মাধ্যমে অপশাসনের পতন ঘটানো হবে।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সব ‘গণতান্ত্রিক রাজনৈতিক দল’কে শরিক হওয়ার আহ্বানও জানান বিএনপি নেতা। বলেন, ‘সব গণতান্ত্রিক রাজনৈতিক দল মাঠে নামলে বর্তমান রাজনৈতিক অবস্থার পরিবর্তন হবে। জনগণের বিজয় হবে।’

১৯৯১ সালে বিদেশ থেকে এতিমদের জন্য আসা দুই কোটি ১০ লাখেরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে খালেদা জিয়ার।

রায়ের প্রতিবাদে পরদিন থেকে বিএনপি ধারাবাহিনভাবে নানা কর্মসূচি পালন করে আসছে। পাশাপাশি উচ্চ আদালতেও রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে।

আজ খালেদা জিয়ার কারাবাসের এক মাস পূর্তি হলো। গত ২৫ ফেব্রুয়ারি তার জামিন আবেদনের ওপর শুনানি হলেও আদেশ আটকে আছে। বিচারিক আদালত থেকে মামলার নথি আসলে সেটা দেখে সিদ্ধান্ত জানাবে শুনানি করা হাইকোর্ট বেঞ্চ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

সরকারকে জবাব ব্যালটে: মওদুদ

আপডেট সময় ০১:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮