ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

কল্যাণপুরে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

রান্না ঘরের চুলার আগুনে রাজধানীর কল্যাণপুরে ১১ মাসের শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

বুধবার রাত ৮টার দিকে কল্যাণপুর ২ নম্বর রোডের ৫১/১ নম্বর বাসার চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মালেক হোসেন (৪০), তার শ্যালক রফিকুল ইসলাম (৩৮), শ্যালিকা আরজু বেগম (৩০) এবং কণ্যাশিশু আফরিদা (১১ মাস)। রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
মেডিকেল সূত্র জানায়, দগ্ধদের মধ্যে আফরিদা এবং আরজু বেগমের অবস্থা আশংকাজনক। আরজুর শরীরের ৮৫ ভাগ এবং শিশু আফরিদার ৪৭ ভাগ পুরে গেছে। দগ্ধদের স্বজনদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মালেক এবং তার শ্যালক রফিকুল ইসলাম একই ফ্ল্যাটে ভাড়া থাকেন। ঘটনার কিছুক্ষণ আগে মালেকের স্ত্রী একটি কাজে বাসার নিচে নামেন। মালেকের ১১ মাস বয়সী শিশুকে নিয়ে রান্না করছিলেন শ্যালিকা আরজু। এ সময় হঠাৎ রান্নাঘরে চুলা থেকে আগুন ধরে যায়। আরজু এবং আফরিদাকে বাঁচাতে গিয়ে মালেক এবং রফিকুল সামান্য দগ্ধ হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

কল্যাণপুরে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

আপডেট সময় ০২:৩০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮