ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতে মুসলিম ছাত্রনেতাকে গুলি করে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের এক মুসলিম ছাত্রনেতাকে গুলি করে হত্যা করেছে কয়েকজন বন্দুকধারী।ওই ছাত্রনেতার নাম লাফিকুল ইসলাম। তিনি স্বশাসিত বোড়োল্যান্ড এলাকার মুসলিম ছাত্র ইউনিয়নের (এবিএমএসইউ) সভাপতি ছিলেন।মঙ্গলবার বিকালে লাফিকুল ইসলামকে কোকরাঝাড় শহরের খুব কাছে তিতাগুড়ি বাজারে হত্যা করা হয়।

পুলিশ জানিয়েছে, লাফিকুল ইসলাম যখন একটি দোকানে বসেছিলেন, সেই সময়ে মোটরবাইকে করে এসে দুই বন্দুকধারী গুলি চালায় তার মাথা লক্ষ্য করে। ঘটনাস্থলেই মারা যান তিনি। দুই বন্দুকধারীরই মাথায় হেলমেট পরা ছিল।এই হত্যাকাণ্ডের পরেই সেখানকার ছাত্র ইউনিয়নের সদস্য-সমর্থকরা বিক্ষোভ শুরু করেছেন।পুলিশ বলছে যদিও কারা এই হত্যাকাণ্ড ঘটালো, তার আন্দাজ এত তাড়াতাড়ি করা কঠিন, তবে ব্যক্তিগত শত্রুতার জেরেও এই ঘটনা হয়ে থাকতে পারে।

বোড়োল্যান্ড এলাকার এক সিনিয়ার পুলিশ আধিকারিক জানিয়েছেন, জঙ্গি সংগঠনগুলোকে এখন জঙ্গলের ভেতরে ঠেলে দেয়া হয়েছে নিয়মিত অপারেশনের মাধ্যমে। তাদের এতটা সাহস হবে না যে শহরে এসে এই ঘটনা ঘটিয়ে চলে যাবে।যেহেতু মাথায় হেলমেট পরা ছিল, তাই দুষ্কৃতিরা পরিচয় গোপন করতে চেয়েছিল বলেও সন্দেহ ওই পুলিশ কর্মকর্তার।লাফিকুল ইসলাম বোড়োল্যান্ড অঞ্চলের মুসলিমদের স্বার্থ নিয়ে সবসময়েই সরব ছিলেন।

কয়েকবছর আগে একের পর এক বোড়ো-মুসলমান দাঙ্গা চলাকালীন লাফিকুল ইসলামই ওই অঞ্চলের মুসলমানদের প্রতিনিধিত্বকারী কন্ঠ হয়ে উঠেছিলেন।তার মৃত্যুর পরে আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয়, তার দিকে নজর রাখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ভারতে মুসলিম ছাত্রনেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় ০১:৪৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭