ঢাকা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার নারীদের জন্য ১৫০০ বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক বেতন বৃদ্ধির সমান্তরালে দুর্নীতি দমনেও কঠোর হতে হবে: মুনীর চৌধুরী ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব

আমার সময়েই সঠিক গণতন্ত্র ছিল: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

নিজের শাসনামলে দেশে সঠিক গণতন্ত্র ছিল বলে দাবি করেছেন সাবেক স্বৈরশাসক ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বলেছেন, আগামী নির্বাচনে তার দল ৩০০ আসনে প্রার্থী দেবে। আবার তিনি সরকার গঠন করে দেশের মানুষকে সঠিক গণতন্ত্র দিতে চান।

বুধবার (০৭ মার্চ) বিকালে গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘দেশের মানুষ এখন পরিবর্তন চায়, সেই পরিবর্তন শুরু হবে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে। একমাত্র জাতীয় পার্টি সেই পরিবর্তন ঘটাতে পারবে।’

প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত সরকারের সমালোচনা করে বলেন, ‘মানুষ শান্তিতে নেই, কেউ ঘুমাতে পারে না। দেশে খুন, ধর্ষণ, গুম চলছে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে সব সমস্যা সমাধান করবে।’

এরশাদ বলেন, ‘আগামী ১৩ মার্চ সুন্দরগঞ্জের উপনির্বাচন। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই, রংপুর সিটি নির্বাচনের মতো একটি নিরপেক্ষ নির্বাচন যেন সুন্দরগঞ্জে অনুষ্ঠিত হয়। তাহলে আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের ওপর সাধারণ মানুষের বিশ্বাস প্রতিষ্ঠিত হবে।’

জাপা চেয়ারম্যান দাবি করেন, ভোট সুষ্ঠু হলে সুন্দরগঞ্জে উপনির্বাচনে জাতীয় পার্টির বিজয় হবেই, কোনো শক্তিই জাতীয় পার্টির বিজয় আটকাতে পারবে না।

জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহল আমিন হাওলাদার, সুন্দরগঞ্জ উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মশিউর রহমান রাঙ্গা, আবুল হোসেন বাবলা এমপি, এরশাদের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

এর আগে এরশাদ দুপুর দুইটার দিকে হেলিকপ্টারে সদরের মধু বিড়ির চাতালে এসে পৌঁছান, সেখান থেকে দাড়িয়াপুরে জনসভা শেষে বিকালে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আমার সময়েই সঠিক গণতন্ত্র ছিল: এরশাদ

আপডেট সময় ১১:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮