ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

আ.লীগের জনসভা মঞ্চে আরেফিন, মাহবুবে, প্রাণ গোপাল

অাকাশ জাতীয় ডেস্ক:

১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের বর্ষপূর্তির দিনে সেখানে আয়োজিত জনসভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি যোগ দিয়েছেন আওয়ামী লীগপন্থী বিভিন্ন পেশাজীবীরাও। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিএসএমএমইউর সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত প্রমুখ।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান আরেফিন সিদ্দিক। দুই মেয়াদে প্রায় আট বছর দায়িত্ব পালন করেন তিনি। গত সেপ্টেম্বরে তার স্থলাভিষিক্ত হন ড. আখতারুজ্জামান।

অনেক পেশাজীবী নেতা আগামী নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনয়ন চাইবেন বলে নানা মাধ্যমে খবর এলেও আরেফিন সিদ্দিককে নিয়ে এ ধরনের গুঞ্জন এখনো শোনা যায়নি।

তবে মুন্সীগঞ্জের একটি আসন থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নির্বাচন করতে চান বলে গণমাধ্যমে খবর এসেছে। সোহরাওয়ার্দীর মঞ্চে রাষ্ট্রের এই সর্বোচ্চ আইন কর্মকর্তাও ছিলেন। তিনি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনসভা মঞ্চে আরও ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত। তিনিও কুমিল্লার চান্দিনা থেকে আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশী। এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন তিনি।

মঞ্চে দেখা গেছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদকেও। তিনি ২০১৪ সালের নির্বাচনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলে অনেকটা কোণঠাসা সাবেক এই প্রতিমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

আ.লীগের জনসভা মঞ্চে আরেফিন, মাহবুবে, প্রাণ গোপাল

আপডেট সময় ০৭:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮