ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের বদরগঞ্জে স্ত্রীর পরকীয়া সহ্য করতে না পেরে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন স্বামী সাকিউল। বুধবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে নিহতের চাচা দেলোয়ার হোসেন বাদী হয়ে সাতজনকে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট সোনারপাড়া গ্রামের মৃত মমদেল হোসেনের ছেলে সাকিউলের (৩৭) স্ত্রী আমেনা বেগমের সঙ্গে প্রতিবেশী যুবক খাইরুল ইসলামের দীর্ঘদিন ধরে পরকীয়া চলে আসছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে গত মঙ্গলবার বিকালে সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য মোক্তারুল ইসলামের নেতৃত্বে ওই গ্রামে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে ঘটনার সত্যতা প্রমাণিত হলেও কোনো সুরাহা না হওয়ায় সাকিউল বাড়িতে গিয়ে ক্ষোভে ও লজ্জায় কীটনাশক পান করে। দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ইউপি সদস্য মোক্তারুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান দুলু বলেন, আমি ওই সালিশের ব্যাপারে কিছুই জানি না। ঘটনাটি লোক মুখে শুনেছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা বদরগঞ্জ থানার এসআই লোকেশ রায় ও এসআই ফারুক হোসেন বলেন, কীটনাশক পান করার ফলে তার মৃত্যু হয়েছে। ঘটনার নেপথ্যে ছিল স্ত্রীর পরকীয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা

আপডেট সময় ১০:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮