ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

খালেদার মুক্তি চেয়ে বিএনপির মানববন্ধন

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি মামলায় কারাদণ্ড পাওয়া দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দ্বিতীয়বারের মতো মানববন্ধনেও হাজারো নেতা-কর্মী উপস্থিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়। তবে তার অন্তত দুই ঘণ্টা আগে থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গত ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি না পেয়ে ২৪ ফেব্রুয়ারি কালোপাতাকা প্রদর্শনে পুলিশ বাধা দিলেও মানববন্ধনের এই কর্মসূচিতে কোনো বাধা দেয়নি তারা। তবে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়ে আছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকসহ, মহিলা দল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই মানববন্ধনে অংশ নিয়েছে।

এ সময় নেতা-কর্মীরা নানা স্লোগান দেয়। এর মধ্যে ছিল, ‘জে‌লের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব, আমার নেত্রী আমার মা জেলে থাকতে দেবো না।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকার পাশাপাশি সারা দেশেই একই ধরনের কর্মসূচির ঘোষণা আছে বিএনপির।

১৯৯১ সালে এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখেরও বেশি টাকা আত্মসাতের মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর এবং তার ছেলে তারেক রহমানসহ পাঁচ আসামির পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে।

পরদিন থেকে তাদের নেত্রীর মুক্তির দাবিতে বিএনপি নানা কর্মসূচি পালন করে আসছে। গত ১২ ফেব্রুয়ারিও জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি।

রাজপথে কর্মসূচির পাশাপাশি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলও করেছে বিএনপি। গত ২২ ফেব্রুয়ারি এই আপিল গৃহীত হয়েছে। তবে খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আদেশ আটকে আছে। ৭ মার্চের মধ্যে এই মামলার নথি বিচারিক আদালত থেকে উচ্চ আদালতে এলে এ বিষয়ে আদেশ দেবে হাইকোর্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

খালেদার মুক্তি চেয়ে বিএনপির মানববন্ধন

আপডেট সময় ১২:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮