ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কম দামের ম্যাকবুক আনছে অ্যাপল

আকাশ আইসিটি ডেস্ক:

পৃথিবীর শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল কম দামের ম্যাকবুক এয়ার আনছে। এবছরের দ্বিতীয় প্রান্তিকে সাশ্রয়ী দামের ল্যাপটপ ম্যাকবুক এয়ার পাওয়া যাবে।

কেজিআই সিকিউরিটিজ অ্যানালিস্ট মিং-চি কুও জানিয়েছেন, ২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকে বাজারে পাওয়া যাবে অ্যাপলের জনপ্রিয় ল্যাপটপ ম্যাকবুক এয়ারের কম দামি ভার্সন।

মিং-চি কুও দাবি করছেন ম্যাকবুক এয়ারের চিপার ভার্সন হবে সবচেয়ে কম দামের ম্যাকবুক।

অ্যাপল চাইছে তাদের ম্যাকবুকের বিক্রি ১০ থেকে ১৫ শতাংশ বাড়াতে। এজন্য ম্যাকবুকের কম দামি ভার্সন আনছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েব সাইট ডিজি টাইম এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে অ্যাপল ১৩ ইঞ্চি ডিসপ্লের ম্যাকবুক এয়ার বিক্রি করছে ৯৯৯ ডলারে। এতে রয়েছে ১.৮ গিগাহার্জের ডুয়েল কোর ইনটেল আই ফাইভ প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি এসএসডি। এতে ইনটেলের এইচডি গ্রাফিক্স ৬০০০ ইনস্টল করা আছে। যদিও ম্যাকবুকে এয়ারে রেটিনা ডিসপ্লে নেই। রেটিনা ডিসপ্লে আছে ম্যাকবুক এবং ম্যাকবুক প্রোতে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

কম দামের ম্যাকবুক আনছে অ্যাপল

আপডেট সময় ১১:১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮