ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

শিগগির মন্ত্রিত্ব ছাড়ছে জাপা: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, তার দল সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করতে চায়। এজন্য শিগগিরই দলীয় মন্ত্রীরা পদত্যাগ করবেন। তাদের পদত্যাগের পর তিনিও বিশেষ দূতের আসন থেকে পদত্যাগ করবেন।

তিনি বলেন, তার দল মহাজোটে থাকবে কিনা- তা এখনই বলার সময় আসেনি। সময়ই তা বলে দেবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে তারা সরকার গঠন করবে বলে আশাবাদ করেন এরশাদ।

এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীর গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা সদরের বাসভবনে রবিবার দুপুরে মধ্যাহ্নভোজের আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, গাইবান্ধার ৫টি আসনের মধ্যে চারটিতে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন- গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ (সদর) আসনে আব্দুর রশিদ সরকার, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে অ্যাডভোকেট এএইচএম গোলাম শহীদ রঞ্জু। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে প্রার্থীর নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে তিনি জানান।

এরশাদ বলেন, দেশে খুন, গুম, অপহরণের ঘটনা বেড়ে গেছে। জনগণ এসব দেখতে চায় না।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা প্রেসিডিয়াম সদস্য দিলারা খন্দকার শিল্পী ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য খালেদ আকতার, সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জাপা সভাপতি আব্দুর রশিদ সরকার, সদর থানা জাপা সভাপতি শাহজাহান খান আবু প্রমুখ।

এরশাদের আগমন উপলক্ষে সাদুল্যাপুর-পলাশবাড়ি উপজেলার বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

শিগগির মন্ত্রিত্ব ছাড়ছে জাপা: এরশাদ

আপডেট সময় ১১:০২:১০ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮