ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমেরিকাকে নিজস্ব পদ্ধতিতে জবাব দেব: উত্তর কোরিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যৌথ সামরিক মহড়া নিয়ে উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ওয়াশিংটন দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালালে ‘নিজস্ব পদ্ধতিতে’ তার জবাব দেবে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক সংবাদভাষ্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। কেসিএনএ’র বক্তব্যকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় অবস্থান বলে বিবেচনা করা হয়।

বার্তা সংস্থাটি বলেছে, “আমেরিকা যদি শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখে যৌথ সামরিক মহড়া চালায় তাহলে পিয়ংইয়ং নিজস্ব পদ্ধতিতে তার জবাব দেবে। সে অবস্থায় উদ্ভূত পরিস্থিতির পুরো দায় আমেরিকাকেই নিতে হবে।”

কেসিএনএ আরো বলেছে, সাম্প্রতিক সময়ে দুই কোরিয়ার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের যে সূচনা হয়েছিল যৌথ মহড়া চালানো হলে তা ঝুঁকির মধ্যে পড়বে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন গত ১ মার্চ তার মার্কিন সমকক্ষ ডোনাল্ড ট্রাম্পকে বলেন, তিনি পিয়ংইয়ংয়ে একজন বিশেষ দূত পাঠাতে চান। দক্ষিণ কোরিয়ায় সম্প্রতি অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক উপলক্ষে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার বোনকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল নিয়ে সিউল সফরে পাঠিয়েছিলেন। তার প্রতিক্রিয়ায় একটি প্রতিনিধিদল পাঠাতে চান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট।

এদিকে দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ বার্তা সংস্থা সম্প্রতি দক্ষিণ কোরিয়ার একজন পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, আগামী এপ্রিল মাসে সিউলের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাতে চায় ওয়াশিংটন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আমেরিকাকে নিজস্ব পদ্ধতিতে জবাব দেব: উত্তর কোরিয়া

আপডেট সময় ১০:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮