ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যেমন হচ্ছে ‘বঙ্গবন্ধু সিলিকন সিটি’

আকাশ আইসিটি ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির আদলে রাজশাহীতে প্রায় ৩২ একর জায়গায় স্থাপন করা হচ্ছে ‘বঙ্গবন্ধু সিলিকন সিটি’। আর এটিই দেশের প্রথম সিলিকন সিটি। প্রত্যাশিত বঙ্গবন্ধু সিলিকন সিটির অপেক্ষায় এখন রাজশাহীর তারুণ্য।

২০২১ সালের মধ্যে বিশাল কর্মসংস্থানের মধ্য দিয়ে খুলে যাবে হাজারো প্রযুক্তিনির্ভর তারুণ্যের স্বপ্নের দুয়ার। ৩১ দশমিক ৬৩ একর জায়গায় বঙ্গবন্ধু সিলিকন সিটি নির্মাণে ব্যয় হবে ২৮১ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ৪৩ কোটি ১৯ লাখ টাকা। নির্মাণ শেষে এখানে ১৪ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।

ইতোমধ্যে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত এ সিলিকন সিটির নির্মাণ কাজের প্রাথমিক পর্ব। গেট ও সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর উন্মোচনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু সিলিকন সিটির অবকাঠামো নির্মাণের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে গত বছর। ২০২১ সাল নাগাদ রাজশাহীকে সারা বিশ্বই চিনবে এই হাই-টেক পার্কের মধ্য দিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যেমন হচ্ছে ‘বঙ্গবন্ধু সিলিকন সিটি’

আপডেট সময় ০৯:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮