ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফিলিপিন্সে মেয়রসহ ১৩ জনকে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মাদকবিরোধী অভিযানে ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপের ওজামিজ সিটির মেয়র পারজিনগস ও তার স্ত্রীসহ মোট ১৩ জন নিহত হয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত রয়েছেন বলে ওই মেয়রের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তে। মেয়রের নিরাপত্তা রক্ষাকারীদের উপর গুলি করে পুলিশের ওই অভিযান শুরু হয় বলে জানানো হয়েছে।

২০১৬ সালে দেশটির প্রেসিডেন্ট দুয়ের্তে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এরপর থেকে পুলিশের অভিযানে বিভিন্ন সময়ে দেশটিতে প্রায় সাত হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। ওই মেয়রের বাসায় তল্লাশি করার অনুমিতপত্র নিয়ে হাজির হলে মেয়রের নিরাপত্তারক্ষীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মোট ১৩ জন নিহত হয়।

পুলিশ জানিয়েছে, মেয়রের কন্যা, যিনি ওই শহরটির উপ-মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, তাকে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগেও দেশটিতে একজন মেয়রকে কারাগারের সেলে গুলি করে হত্যা করেছিলো পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিপিন্সে মেয়রসহ ১৩ জনকে হত্যা

আপডেট সময় ০১:১৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭