ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের চট্টগ্রামে ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার: মার্কিন জেনারেল পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক: সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী

নিজেদের পকেট ভরতে গ্যাস ও তেলের দাম বৃদ্ধি: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নিজেদের পকেট ভরতে আবারও গ্যাস ও তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমি সরকারকে গণবিরোধী এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়ংকর এক খেলায় মেতেছেন বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ার করেছেন, জনসাধারণের কাছে সমাদৃত ও জনপ্রিয় নেত্রীকে প্রতিহিংসার জেদে আটকে রাখার পরিণতি তিনি টের পাচ্ছেন না। মঙ্গলবার বিকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের জবাব দিতে গিয়ে রিজভী সংবাদ সম্মেলনে সরকারকে ষড়যন্ত্রের হেডমাস্টার বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘রাষ্ট্রক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করতে নীলনকশা করছে আওয়ামী লীগ। বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও জাল নথির মাধ্যমে সাজানো মামলায় কারাগারে পাঠানো সেই নীল নকশারই অংশ।’ সোমবার কাদের দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সরকার হটানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন।

এর জবাবে রিজভী খালেদা জিয়ার জেলে যাওয়া, তারেক রহমানকে বিভিন্ন মামলায় সাজা, বিএনপির নেতাকর্মীদের নামে মামলা, শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালানোর কথা উল্লেখ করে বলেন, ‘এসব কর্মকাণ্ড প্রমাণ করে বিএনপি নয় বরং আওয়ামী লীগই ক্ষমতা ধরে রাখতে পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘যারা ক্ষমতা জোর করে ধরে রেখে, গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে, বিরোধী দলকে রাজপথে লাঠিপেটা করে, ব্যাংক-বীমাসহ রাষ্ট্রায়ত্ত সব আর্থিক প্রতিষ্ঠানকে উদরপূর্তি করে দস্যু দলের মতো দেশ চালাচ্ছেন, তারাই বলছেন ষড়যন্ত্রের কথা। সত্যিই উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ।’

সরকার আবার গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানোর উদ্যোগ নিচ্ছে- গণমাধ্যমের এমন খবরের উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের ত্রাহি অবস্থা। তার ওপর এই উদ্যোগ শুধু ধ্বংসাত্মক নয়, গরিব মানুষকে পথে বসিয়ে দেয়ার ষড়যন্ত্র।’

বিএনপির নেতা বলেন, ‘এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলেই বাকস্বাধীনতা, মানুষের মৌলিক-মানবাধিকার তথা বহুদলীয় গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে।’

বিএনপির চেয়ারপারসনকে কারাবন্দী করা শেখ হাসিনার বহুদিনের মনের আশা ছিল বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘সেটি পূরণ করতে পেরে তিনি এখন আরও আদিম উল্লাসে বেপরোয়া। দেশের আপামর জনসাধারণের কাছে সমাদৃত ও জনপ্রিয় নেত্রীকে প্রতিহিংসার জেদে আটকিয়ে রাখার পরিণতি তিনি টের পাচ্ছেন না। পতনের হাতছানি অনুধাবন করতে পারছেন না শেখ হাসিনা। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমালোচনার মুখে আফগান সিরিজ ঘিরে আয়ারল্যান্ডে নিরাপত্তা জোরদার

নিজেদের পকেট ভরতে গ্যাস ও তেলের দাম বৃদ্ধি: রিজভী

আপডেট সময় ০৭:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮