ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিমুল বিশ্বাস কারাগারে

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম মোহা. আহসান হাবীব এ আদেশ দেন। এদিন তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ড শেষে শিমুল বিশ্বাসকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এছাড়া রাজধানীর গুলশান ও বংশাল থানায় দায়ের করা নাশকতার মামলায় শিমুল বিশ্বাসকে গ্রেফতার দেখিয়ে যথাক্রমে ১০ ও ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। আদালত আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে আগামী ৪ মার্চ রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার বকশীবাজারের অস্থায়ী আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হয়। খালেদা জিয়াসহ ৬ আসামির বিরুদ্ধে এ রায় ঘোষণার সময় শিমুল বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। রমনা থানার এসআই সাইফুল ইসলাম খান মামলাটি তদন্ত করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিমুল বিশ্বাস কারাগারে

আপডেট সময় ০২:৪৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮