ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দেশে তো এখন আর ভোট হয় না: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমাদের সামনে সুদিন অপেক্ষা করছে। এ দেশের মানুষ দুই দলকে চায় না। সন্ত্রাস-দুর্নীতি চায় না।

তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে পরিবর্তন হতে হবে। কিন্তু সমস্যা হলো দেশে তো এখন আর ভোট হয় না। তবে এখন মানুষ অনেক সচেতন, এবার কিছুটা হলেও ভোট হতে পারে। তাই জনগণের কাছে যেতে হবে।

সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপার লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।

বই দুটির একটি ‘জাতীয় পার্টি কেন করবেন’ ও অন্যটি কবিতার বই ‘তোমার জন্য’।

দলের নেতাকর্মীদের বই দুটি পড়ার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এখন মন্দির লুট হয়, জমি দখল হয়। জাতীয় পার্টির সময় এগুলো হয়নি। তাই মানুষ আমাদের চায়। মানুষ আজ অত্যাচারে অতিষ্ঠ। বর্তমানে মেধার চেয়ে দলের কদর বেশি। গতকালও (রোববার) স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে ছাত্রলীগের দুই গ্রুপ মারামারি করেছে।

তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে হিন্দুদের জন্য ৩০টি আসন সংরক্ষিত রাখব। কারণ তারা এত টাকা খরচ করে সংসদে আসতে পারে না।

সর্বস্তরে বাংলা ভাষা চালু তিনি করেছেন উল্লেখ করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ১৯৮৭ সালে আমিই আইন করেছিলাম সব অফিস আদালতে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। কিন্তু আমরা সবকিছু ভুলে যাই, তেমনি এটাও ভুলে গেছি।

তিনি বলেন, ১৯৮৭ সালে প্রণীত এই আইনে বলা আছে সংবিধানের তিন নম্বর অনুচ্ছেদের বিধানকে পরিপূর্ণ কার্যকর করার উদ্দেশ্যে প্রণীত আইনে বলা আছে- বাংলা ভাষা প্রচলন আইন-১৯৮৭ নামে অভিহিত হবে।

নেতাকর্মীদের জাতীয় পার্টির সময়ের উন্নয়নের কথা তুলে ধরার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ঢাকার যানজটের কারণে চলা যায় না। এ নিয়ে কেউ কিছু ভাবছে না, ১০ বছর পর এই শহরের অবস্থা কী হবে- প্রশ্ন করেন এরশাদ।

তিনি বলেন, জাতীয় পার্টির ৯ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। জাতীয় পার্টি কেন করবেন- তা এই বইটিতে বলা আছে। এই বইয়ের প্রতিটি তথ্য সত্য। এখানে বানোয়াট কোনো তথ্য নেই। সাধারণ মানুষকে এই বই পড়তে উৎসাহিত করতে হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ঢাকায় এখন আড়াই কোটি মানুষ, কিছুদিন পর পাঁচ কোটি হবে। তখন কী অবস্থা হবে। তাই আমি বলেছি, ক্ষমতায় গেলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করব। শুধু বিভাগ করলে হবে না। প্রদেশ করতে হবে। সেখানে আলাদা সরকার থাকবে, তাহলে মানুষ ঢাকায় আসবে না।

এরশাদ বলেন, এখন সব জায়গায় দুর্নীতি ও দলীয়করণ। কনস্টেবল নিয়োগে ১০ লাখ, শিক্ষক নিয়োগে লাগে ২০ লাখ। এটা এখন ঘৃণিত নিয়মে পরিণত হয়েছে। এসব আমাদের সময় ছিল না।

আকাশ প্রকাশনীর স্বত্বাধিকারী আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, রিন্টু আনোয়ার, দফতর সম্পাদক সুলতান মাহমুদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

দেশে তো এখন আর ভোট হয় না: এরশাদ

আপডেট সময় ০২:৪৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮