ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজ আসছে শ্রীদেবীর মরদেহ

আকাশ বিনোদন ডেস্ক:

রবিবার বেলা আড়াইটার মধ্যে সদ্য প্রয়াত সুপারহিট নায়িকা শ্রীদেবীর মরদেহ মুম্বাই আসার কথা ছিল। এরপর সন্ধ্যা নাগাদ শেষকৃত্য হওয়ার কথা ছিল জুহুতে। গতকাল মুম্বাই এয়ারপোর্টের একটি বিশেষ সূত্র এমনটাই জানিয়েছিল।

এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবদীপ সিং সুরি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘পুলিশ শ্রীদেবীর মরদেহের ফরেনসিক প্রতিবেদন তৈরি করছে। এরপরই মরদেহ মুম্বাই পাঠানোর ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।’

কিন্তু নায়িকার দেহ পরীক্ষার পর চূড়ান্ত তদন্ত রিপোর্ট রবিবার সন্ধ্যা পর্যন্তও তৈরি করতে পারেনি দুবাই পুলিশ। কিছু আইনি প্রক্রিয়াও বাকি ছিল। রবিবার সন্ধ্যায় দুবাই পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এমনটাই জানিয়েছিলেন। যাবতীয় আইনি প্রক্রিয়া সোমবার সকালের মধ্যে শেষ হয়ে যাবে বলেও তিনি জানান।

গাল্ফ নিউজের খবর অনুযায়ী, দুবাই সরকার ও প্রশাসন রবিবারই শ্রীদেবীর মরদেহ মুম্বাই পাঠানোর জন্য তার পরিবারকে যথেষ্ট সহায়তা করেছি।। কিন্তু আইনি জটিলতায় তা সম্ভব হয়নি। প্রয়াত অভিনেত্রীর মরদেহ যত তাড়াতাড়ি সম্ভব মুম্বাই আনার জন্য দুবাই প্রশাসনের সঙ্গে সব সময়ই যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস।

প্রসঙ্গত, ভাইয়ের ছেলে মোহিত মারওয়ারের বিয়েতে অংশ নেয়ার জন্য সম্প্রতি দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। গত শনিবার রাত ১১টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মারা যান তিনি। তার সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি। করণ জোহারের ‘ধাড়াক’ছবির শুটিংয়ে মুম্বাইয়ে থাকার জন্য বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর।

মৃত্যুর সময় নায়িকার বয়স হয়েছিল ৫৪ বছর। শনিবার রাত থেকেই শ্রীদেবীর মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে ভারতসহ অন্যান্য দেশেও। নায়িকার মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন, প্রিয়াংকা চোপড়া, রজনীকান্ত ও কমল হাসানসহ কয়েকজন নামকরা অভিনেতা-অভিনেত্রী। রবিবার সকালে টুইট বার্তার মাধ্যমে শোক জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।

শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে সে শোক ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। সীমান্তের তিক্ততা ভুলে ভারতীয় অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন পাকিস্তানের অভিনেতা, অভিনেত্রী ও গায়করাও। টুইটার ও ইনস্ট্রাগামে শোকবর্তা লিখে প্রতিক্রিয়া জানান মাহিরা খান, ইমরান আব্বাস, রাহাত ফতেহ আলি খান ও সাবা কামারের মতো পাক কলাকুশলীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আজ আসছে শ্রীদেবীর মরদেহ

আপডেট সময় ১১:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮