ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

শ্রীদেবীর হার্টের সমস্যা ধরাই পড়েনি কখনও: সঞ্জয় কাপুর

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউড সুপারস্টার শ্রীদেবী দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ মারা যান।

ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে দুবাইতে গিয়েছিলেন তিনি। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর পরিবার, আত্মীয়স্বজনদের বেশিরভাগই দেশে ফিরে আসেন। শুটিংয়ের জন্য ফিরে এসেছিলেন বড় মেয়ে জাহ্নবিও।-খবর আনন্দবাজার অনলাইন।

স্বামী বনি কাপুর আর ছোট মেয়ে খুশিকে নিয়ে থেকে যান শ্রীদেবী। শনিবার রাতে হোটেলে বাথরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।

মুম্বাইতে শ্রীদেবীর মৃত্যুর খবর দেন বনি কাপুরের ভাই সঞ্জয়। ঘটনার আকস্মিকতায় তখনও তিনি ভালোভাবে কথা বলার মতো অবস্থায় ছিলেন না।

সংবাদমাধ্যমের কাছে সঞ্জয় বলেন, দুবাইতেই ছিলাম আমি। খবর পেয়ে এখন ফের সেখানেই ফিরে যাচ্ছি। ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঘটনাটা ঘটেছে। এর বেশি কিছু আমিও এখন জানি না।

এর পর রোববার সকালেই দুবাই চলে যান সঞ্জয়। সেখানে খালিজ টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা স্তম্ভিত। তার কোনো হার্টের সমস্যা কখনও ধরা পড়েনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

শ্রীদেবীর হার্টের সমস্যা ধরাই পড়েনি কখনও: সঞ্জয় কাপুর

আপডেট সময় ১২:৩৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮