ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে : চিফ প্রসিকিউটর বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

বাবরি মসজিদ আবার নির্মাণ করা হবে: আসাদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, আমরা কখনোই মসজিদের (বাবরি মসজিদ) দাবি ছাড়ব না, ইনশাআল্লাহ্ তা পুনরায় তৈরি হবে। শনিবার নয়াদিল্লিতে ‘স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অব ইন্ডিয়া’র (এসআইও) সর্বভারতীয় সম্মেলনে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।

ওয়াইসি বাবরী মসজিদের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমাদের মসজিদ ছিল, আছে এবং তা থাকবে। ইনশাআল্লাহ্ সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষে যাওয়ার পর তা পুনরায় তা তৈরি হবে। আমার বিশ্বাস আছে যে, সুপ্রিম কোর্টের রায় আস্থা-বিশ্বাসের ভিত্তিতে নয় বরং তথ্য প্রমাণের ভিত্তিতে হবে।’

ওয়াইসি বলেন, ‘ওরা যারা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, আমাদের শরীয়ার বিরুদ্ধে আওয়াজ তুলছে ওরা আমাদেরকে দাবি ছেড়ে দিতে বলছে। আমি তাদের বলে দিতে চাই আমরা আমাদের মসজিদের দাবি কখনোই ছাড়বো না।’

আসাদউদ্দিন ওয়াইসি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দুর্নীতিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন, গীতাঞ্জলি জেমসের মালিক মেহুল চোকসের সঙ্গে তার কী সম্পর্ক আছে?

ভারতে যারা দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন তাদের সম্পর্কে তীব্র সমালোচনা করে ওয়াইসি বলেন, “যারা আমাদের পাকিস্তানি বলে থাকেন আমি সেসব দায়িত্বশীলদের জিজ্ঞেস করতে চাই- হর্ষদ মেহতা, কেতন পারেখ, নীরব মোদিরা কি মুসলিম ছিলেন? প্রধানমন্ত্রী মোদি যাকে ‘মেহুল ভাই’ বলেন তিনি কি মুসলিম ছিলেন? এরা ভারত মাতার সম্পদ লুট করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আমাদের দেশকে লুট করেছেন। মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারীদের আপনারা কী গালি দেবেন?

ওয়াইসি বলেন, আমি দেশের প্রধান সেবকের (প্রধানমন্ত্রী) কাছে জিজ্ঞেস করতে চাই, মহাশয় আপনি যাকে ‘ভাই’ বলেছিলেন, তিনিই তো লুট করে পালিয়ে গেছেন? আপনি এবার কাকে ভাই বলবেন?”

তিনি এসআইও সদস্যদের উদ্দেশে বলেন, “আপনারা নিজেদের আদর্শ অনুসারে নির্ভয়ে কাজ করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভারত আমাদের দেশ, এবং তা থাকবে। এখানে কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না।”

ভারতকে শক্তিশালী করতে হলে মুসলিমদের মজবুত করতে হবে বলেও মন্তব্য করেন ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান

বাবরি মসজিদ আবার নির্মাণ করা হবে: আসাদ

আপডেট সময় ১১:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮