ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

ফেরদৌসের সঙ্গে প্রভা

আকাশ বিনোদন ডেস্ক:

ছোট পর্দায় প্রভা কাজ করছেন অনেক বছর। মডেলিংও করেছেন। ইচ্ছা ছিল চলচ্চিত্রে অভিনয় করবেন। ‘মনপুরা’ ছবিতে অভিনয়ের সবকিছু চূড়ান্ত হয়েছিল। শুটিং শুরুর ১০ দিন আগে জানা যায়, ছবিটি করা হচ্ছে না প্রভার।

অবশেষে ছবিতে কাজ করতে যাচ্ছেন ছোট পর্দার মডেল ও অভিনয়শিল্পী প্রভা। প্রথম ছবিতে নায়ক হিসেবে পাশে পাচ্ছেন ফেরদৌসকে। ছোট পর্দার পরিচিত নির্মাতা অঞ্জন আইচ এবারই প্রথম চলচ্চিত্র পরিচালনা করছেন।

প্রভা বলেন, ‘আমার ছবির ভাগ্য খারাপই বলতে পারেন। তাই শুটিং শুরুর আগে এ বিষয়ে কোনো কথা বলতে চাইনি। পরিচালক যেহেতু বলেছেন, তাই এখন কথা বলতে সমস্যা নেই। আপাতত এটুকু বলতে চাই, ছবিটিতে কাজ করছি।’

ফেরদৌস বলেন, ‘এই ছবির বড় শক্তি গল্প। গল্পটা শোনার পর রাজি হতে সময় লাগেনি। ছবিতে আমার জুটি হতে যাচ্ছেন প্রভা। ছোট পর্দায় অভিনয়গুণে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। যেভাবে গল্পটা তৈরি হয়েছে, তাতে বড় পর্দায়ও প্রভা তাঁর অভিনয় দিয়ে দর্শকের মন জয় করতে পারবেন।’ ছবির গল্প প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘এটা পুরোপুরি বিনোদনে ভরপুর ছবি।’

অঞ্জন আইচ বলেন, ‘ছবির জন্য ছয় বছর ধরে প্রস্তুতি নিয়েছি। অবশেষে শুরু করতে যাচ্ছি। তিন মাস ধরে প্রি-প্রোডাকশন করছি। হাতে সময় আছে এক মাস। ভালো কিছু করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।’

ফেরদৌস ও প্রভা ছাড়া ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন শতাব্দী ওয়াদুদ, তারিক আনাম খান, সোহেল খান, সাবেরী আলম প্রমুখ। এই ছবিতে গান থাকবে চারটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ফেরদৌসের সঙ্গে প্রভা

আপডেট সময় ১০:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮