ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ট্যাব ভাঁজ করলেই মোবাইল, লেনোভোর নতুন চমক

অাকাশ আইসিটি ডেস্ক:

একই ডিভাইসে ট্যাব ও স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে লেনোভো। সপ্তাহখানেক আগে ‘লেনোভো টেক ওয়ার্ল্ড’ এর তৃতীয় বার্ষিকি প্রদর্শনীতে এমনই একটি ট্যাব গ্রাহকদের সামনে নিয়ে তারা। তবে গ্যাজেটটি এখনও পরীক্ষামূলক স্তরেই আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এই ট্যাবটির নাম দেওয়া হয়েছে ‘লেনোভো ফোলিও’। অর্থাৎ ফোল্ড বা ভাঁজ করে সেটি যে কোনো মোবাইল ফোনের মতই পকেটে রাখা যাবে। আবার ভাঁজ খুলে দিলেই হয়ে যাবে ট্যাব। নতুন ধারণার এই গ্যাজেটটিতে থাকবে ১৯২০*১৪৪০ রেজোলিউশনের ৭.৮ ইঞ্চি স্ক্রিন ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর। এটিতে অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট অপারেটিং সিস্টেম চলবে বলে জানা গিয়েছে।

চমকের এখানেই শেষ নয়। বিশেষ উপায় ভাঁজ করলেই ট্যাবটি ৫.৫ ইঞ্চির মোবাইল ফোনের আকার নেবে। সেই সঙ্গে অদল-বদল হবে ট্যাবের সফটওয়্যার সিস্টেমেও। ট্যাবের জন্য বিশেষ ক্যামেরা বদলে হবে মোবাইল ফোনের উপযুক্ত ব্যাকআপ ক্যামেরায়। শুধু লেনোভো নয়, একই ধারণা নিয়ে কাজ করছে স্যামসাং এবং ওপপোর মত প্রতিষ্ঠানও। শোনা যাচ্ছে এমনই একটি ফোল্ডিং ডিভাইস ‘গ্যালাক্সি এক্স’ চলতি বছরের শেষেই বাজারে আনতে পারে স্যামসাং। এখন শুধু সময়ের অপেক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ট্যাব ভাঁজ করলেই মোবাইল, লেনোভোর নতুন চমক

আপডেট সময় ০২:৪২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭