ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাতৃভাষা নিয়ে ভারতকে দুষলেন মীর

আকাশ বিনোদন ডেস্ক:  

তার পুরো নাম মীর আফসার আলী। তবে ছোট্ট করে মীর নামেই সবখানে তিনি সুপরিচিত। পেশা সংবাদপাঠক, অভিনেতা, রেডিও জকি ও গায়ক। তবে তিনি সর্বাধিক পরিচিতি পেয়েছেন কমেডি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ উপস্থাপনা করে। এই অনুষ্ঠানটির মাধ্যমে তিনি ভারত-বাংলাদেশ দুই জায়গাতেই সমান জনপ্রিয়।

জনপ্রিয় এই কমেডি শো-তে দেখা যায়, মাতৃভাষায় কথা বলতে বেশ পছন্দ করেন মীর। শো-তে এসে যারা যার যার মাতৃভাষা ও আঞ্চলিক ভাষায় কথা বলেন তাদের ভাষাও শোনেন অনেক গুরুত্ব দিয়ে। সেই মীরই সম্প্রতি একটি সাক্ষাৎকারে মাতৃভাষা নিয়ে নিজ দেশ ভারতের দিকে আঙুল তুললেন।

তার মতে এই দেশে মাতৃভাষায় বা আঞ্চলিক ভাষায় কেউ কথা বললে তাকে হেয় করা হয়, ছোট করে দেখা হয়। মীরের কথায়, ‘ইউরোপে ঘোরার সময় দেখেছি, সেখানে কোনো দেশের মানুষ সেই দেশের ভাষাতেই কথা বলেন। মাতৃভাষায় কথা বলতে তারা অসম্ভব গর্ব অনুভব করেন। কিন্তু ভারতে তা হয় না। এখানে আঞ্চলিক ভাষায় কথা বললে, ইংরেজি-হিন্দি না জানলে হেয় করার একটা প্রবণতা দেখা যায়। এটা বন্ধ হওয়া দরকার।’

তিনি আরও বলেন, ‘ভারতে এমন সমস্যা দীর্ঘদিনের। খবরের কাগজে মাঝে মাঝেই এই ধরনের খবর প্রকাশিত হয়। ভাষাগত সমস্যায় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো থেকে স্কুল পড়ুয়াদের দিল্লিসহ বেশ কিছু রাজ্যে নিগ্রহের শিকার হতে হয়েছে। এমন নানা সমস্যায় অনেকে প্রকাশ্যে মাতৃভাষা বলতে কুণ্ঠিত হন।’

মীর মনে করেন, ‘পড়াশোনা বা কাজের জন্য অন্য ভাষা শেখার প্রয়োজনীয়তা রয়েছে। তবে সবার আগে মাতৃভাষার চর্চা করা অবশ্যই উচিত। কেউ ইংরেজি না জানলে তার জীবন বৃথা- এই ধারণা একেবারেই ভুল। কেউ যদি মাতৃভাষায় কথা বলতে গর্ববোধ করে তার চেয়ে ভাল কিছু আর হয় না।’

‘মীরাক্কেল’ শো-য়ের উপস্থাপক মীর ইংরেজি, বাংলা, হিন্দি সব ভাষাতেই পারদর্শী। দীর্ঘদিন বিদেশে থাকার কারণে জানেন অন্য কয়েকটি দেশের ভাষাও। তবে ভাষার মাসে মাতৃভাষা নিয়ে বহু প্রতিভাধর মীরের এমন ধ্যান-ধারণা সকলের কাছে সত্যি অনুসরণীয় হয়ে থাকার মতো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাতৃভাষা নিয়ে ভারতকে দুষলেন মীর

আপডেট সময় ০৮:৫৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮