ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে : চিফ প্রসিকিউটর বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা

কান্নায় বিরক্ত হয়ে কোলের শিশুকে ডাস্টবিনে ছুড়ে ফেললেন মা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অবিরাম কান্নায় বিরক্ত হয়ে কোলের শিশুকে ডাস্টবিনে ছুড়ে ফেললেন মা! মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয় ২৫ দিনের ওই শিশুর। শুক্রবার গভীর রাতে দিল্লির পূর্ব বিনোদপুরে এ ঘটনা ঘটে। শিশুটির মা নেহাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার সকাল থেকেই শিশুটিকে খুঁজে না পাওয়ায় থানায় একটি অপহরণ মামলা করা হয়। মামলার তদন্ত করতে নেমেই পুলিশ শিশুটির মায়ের কথায় অসঙ্গতি খুঁজে পায়। কিন্তু প্রথমে তিনি কিছুই স্বীকার করতে চাননি। অবিরাম মিথ্যা কথায় পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছিলেন।

তবে রাতের অন্ধকারে যখন তিনি কোলের শিশুকে ডাস্টবিনে ছুড়ে ফেলেন তখন এক ব্যক্তি তা দেখে ফেলেন। তিনি পুলিশকে জানান, শুক্রবার রাতে এক মহিলা ওই নোংরার স্তূপে কিছু একটা ছুড়ে ফেলেছিলেন। তবে ওই মহিলার পরিচয় দিতে পারেননি।

এর পরই শিশুটির মাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে জেরার মুখে তিনি ঘটনার কথা স্বীকার করেন। নেহা পুলিশকে জানান, শিশুটি নাকি অবিরাম কেঁদে চলছিল। যাতে তিনি প্রচণ্ড বিরক্ত এবং রেগে যান। তাই রাগের মাথাতেই তিনি শিশুটিকে ডাস্টবিনে ছুড়ে ফেলেন।

পরে ওই মহিলাকে নিয়ে যখন ঘটনাস্থলে পৌঁছায় তখনো শিশুটির প্রাণ ছিল। তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। শিশুটির খুলি ফেটে মস্তিষ্কে গভীর আঘাত লেগেছিল বলে চিকিৎসকরা জানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’

কান্নায় বিরক্ত হয়ে কোলের শিশুকে ডাস্টবিনে ছুড়ে ফেললেন মা

আপডেট সময় ০৬:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮