ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হবু স্বামীকে বাড়িতে ডেকে পুড়িয়ে খুন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিয়ের আর মাত্র দুই দিন বাকি ছিল। ভাবী স্ত্রী অরুণার (২০) আমন্ত্রণে কোনো সন্দেহ হয়নি পাত্র বি ইয়াকাইয়ার (২২)। অরুণার ডাকে দ্রুতই পৌঁছে গিয়েছিলেন তার বাড়ির সামনে। আর এটাই তার শেষ যাত্রা।

ইয়াকাইয়া আসার পরই সেখানে হাজির হয়েছিলেন অরুণার প্রেমিক বালাস্বামী। কিছুক্ষণ তর্কবিতর্ক চলে তাদের মধ্যে। তখনই ইয়াকাইয়ার গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেন তারা। গুরুতর আহত অবস্থায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় ইয়াকাইয়ার।

শনিবার ভারতের তেলঙ্গানা রাজ্যের জনগাঁওতে এ ঘটনা ঘটে। পুলিশ অরুণা এবং বালাস্বামীকে গ্রেফতার করেছে। জেরায় তারা দোষ স্বীকার করেছেন।

পুলিশ জানায়, মাস কয়েক আগে অরুণার সঙ্গে ইয়াকাইয়ার বিয়ে ঠিক হয়েছিল। অরুণার অমতেই তার পরিবার এই বিয়ে ঠিক করেছিল। মেয়ের প্রেমিক বালাস্বামীকে কোনো দিনই পছন্দ ছিল না অরুণার পরিবারের। ইয়াকাইয়ার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পরও বালাস্বামীর সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন অরুণা। কোনো ভাবেই তার বাবা-মা বালাস্বামীকে মেনে নিতে রাজি ছিলেন না। তখনই ইয়াকাইয়াকে খুনের পরিকল্পনা করেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

হবু স্বামীকে বাড়িতে ডেকে পুড়িয়ে খুন

আপডেট সময় ০৬:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮