ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেঘালয়ের শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতা সোহান নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের মেঘালয় রাজ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে গারো ন্যাশনাল লিবারেশন আর্মির (জিএনএলএ) প্রধান সোহান ডি শিরা নিহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার বেলা ১১টা ৫১ মিনিটে ডোবু আচাকপেক এলাকায় গারো হিলস পুলিশ ও মেঘালয় স্পেশাল ফোর্স-১০ এর কমান্ডোদের সঙ্গে বন্দুকযুদ্ধে সোহান নিহত হন।

মেঘালয়ের পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো নিয়ে সার্বভৌম গারোল্যান্ড প্রতিষ্ঠার জন্য লড়াই করতে ২০১০ সালে জিএনএলএ গঠিত হয়েছিল।

রাজ্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা পকচারা আর সাংমা পুলিশ বাহিনী ত্যাগ করে বিচ্ছিন্নতাবাদী সংগঠন জিএনএলএ প্রতিষ্ঠা করেছিলেন। গত রোববার পূর্ব গারো পাহাড় এলাকায় বোমা বিস্ফোরণে মেঘালয় বিধানসভার নির্বাচনে কংগ্রেস দলীয় প্রার্থী জোনাথন এন সাংমা ব্যক্তিগত দেহরক্ষী ও দলীয় দুই কর্মীসহ নিহত হন।

এক জনসভা থেকে ফেরার সময় তাদের গাড়িবহর লক্ষ্য করে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এ হামলার জন্য জিএনএলএকে দায়ী করে মেঘালয় কর্তৃপক্ষ। ২৭ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনে ভোট কেন্দ্রে না যেতে ভোটারদের মধ্যে ভীতি ছড়ানোর উদ্দেশেই হামলাটি চালানো হয়েছে বলে মনে করছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মেঘালয়ের শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতা সোহান নিহত

আপডেট সময় ০৫:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮